শান্তুনু কর, জলপাইগুড়ি: কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়িতে। আগামী ১৭ জানুয়ারি অর্থাৎ শনিবার আনুষ্ঠানিক এই উদ্বোধন হবে। আজ শনিবার স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক। প্রস্তুতির পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিচারপতি।
জানা গিয়েছে, স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ দেশের অন্তত ছ’টি হাই কোর্টের প্রধান বিচারপতিরা। শুধু তাই নয়, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য এবং দেশের একাধিক অতিথি।

গত ২০১৯ সালে জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে চালু হয়। দীর্ঘদিন স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিল। স্থানীয় ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। প্রায় চল্লিশ একর জমির উপর তৈরি হয় এই স্থায়ী ভবন। দফায় দফায় স্থায়ী ভবনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়।
জানা গিয়েছে, প্রস্তুতি একেবারে শেষ লগ্নে। তা খতিয়ে দেখতেই আজ শনিবার জলপাইগুড়ি যান বিচারপতি দেবাংশু বসাক। কলকাতা হাই কোর্টের প্রটোকল কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। সেই অনুযায়ীই আগামী ১৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি।
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও