এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট ও রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের (Swapna Barman) ইস্তফা নিয়ে জটিলতা সংক্রান্ত মামলায় সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে হবে রেলকে। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্টিক বেঞ্চ।
এশিয়াডে সোনা জয়ের পর ২০২০ সালে আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর পদে স্বপ্নাকে চাকরি দেয় রেল। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কর্মরত অবস্থায় তৃণমূলের যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকায় ৯ মার্চ স্বপ্নাকে সরকারি চাকরির শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করে রেল। এরই মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনে স্বপ্নাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। যদিও তার আগেই রেলের কাছে নিজের ইস্তফাপত্র পাঠান তিনি। কিন্তু ভারতীয় রেলের তরফে তাঁর ইস্তফা মঞ্জুর করে এনওসি দেওয়া হয়নি। রেলের এই পদক্ষেপের কারণে স্বপ্না মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ইস্তফা নিয়ে জটিলতা তৈরি হতেই কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন তিনি। গত মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রেলের রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি। আজ শুক্রবার শুনানিতে রিপোর্টটি জমা দেয় রেল। রিপোর্ট দেখে স্বপ্না বর্মনের ইস্তফা (Swapna Barman Resignation) নিয়ে আগামী সোমবারের মধ্যে রেলের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
আরও পড়ুন:
ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার জানিয়েছেন, “রেলের তরফে রিপোর্ট পেশ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশ দিয়েছেন বিচারপতি। স্বপ্না বর্মনের ইস্তফা সংক্রান্ত বিষয়ে রেল কী চিন্তাভাবনা করছে তা আগামী সোমবারের মধ্যে আদালতে জানাতে হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা! মুর্শিদাবাদে মৃত ১,গঙ্গায় নেমে নিখোঁজ কিশোর
-
‘সুপারম্যান’ গিলের ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, আউটে অবাক লঙ্কান ব্যাটারও, ভাইরাল ভিডিও
-
মোদির ভাষণের পর জন্ম ‘দিমাগি নকশাল পার্টি’র, লক্ষ ফলোয়ার পার হতেই উধাও অ্যাকাউন্ট!
-
‘আমার চেয়ে ও ওঁর সন্তানদের বেশি ভালোবাসে’, প্রেস সচিব লেভিটের পদত্যাগে ‘মন খারাপ’ ট্রাম্পের!
-
পুরী থেকে পুলিশের জালে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলার পর মামলা! রক্ষাকবচ চেয়ে ছুটলেন হাই কোর্টে