Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
উচ্চমাধ্যমিক

ঘোষিত ২০২০র উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

আগামী বছর তুলনামূলকভাবে দেরিতেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৯, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৯, ১৯:০৮

options
link
ঘোষিত ২০২০র উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই ২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হয়েছে৷ আর শুক্রবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷

আগামী বছর ১২ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক৷ চলবে ২৭ মার্চ পর্যন্ত৷ প্রথমদিন প্রথম ভাষার পরীক্ষা৷ ১৪ মার্চ,শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষায় বসবেন নতুন সিলেবাসের পরীক্ষার্থীরা৷ সোমবার, ১৬ মার্চ বায়োলজি, বিজনেস স্টাডিস এবং রাষ্ট্র বিজ্ঞানের পরীক্ষা৷ তারপর টানা তিনদিনই পরীক্ষায় বসতে হবে ছাত্রছাত্রীদের৷ মঙ্গলবার রয়েছে হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস (ভোকেশনাল বিষয়)-এর পরীক্ষা৷ বুধবার অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস৷ কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটর অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, শরীর ও স্বাস্থ্য শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টসের পরীক্ষা হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলায় এক মহিলাকে কুড়ুলের কোপ, কাঠগড়ায় তৃণমূল]

শনিবার কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিওলজি এবং সোমবার রসায়ন, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা৷ ২৫ মার্চ বুধবার রয়েছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি ভাষার পরীক্ষা৷ ২৭ তারিখ শুক্রবার, অর্থাৎ শেষ দিন স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্স, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা৷ প্রতিদিন সকাল ১০টায় শুরু পরীক্ষা৷ ৩ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে৷

তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে এ বছরই৷ চলতি বছর ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে৷ গতবার পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৬ হাজার ২৮৩ জন। আগামী বছর তুলনামূলকভাবে দেরিতেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক।

বৃহস্পতিবারই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত৷

[আরও পড়ুন: কৃষক স্বার্থ বিঘ্নিত করে প্রকল্প নয়, গজলডোবার বিক্ষোভকারীদের আশ্বাস গৌতম দেবের]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.