সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই ২০২০ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হয়েছে৷ আর শুক্রবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷
আগামী বছর ১২ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক৷ চলবে ২৭ মার্চ পর্যন্ত৷ প্রথমদিন প্রথম ভাষার পরীক্ষা৷ ১৪ মার্চ,শনিবার দ্বিতীয় ভাষার পরীক্ষায় বসবেন নতুন সিলেবাসের পরীক্ষার্থীরা৷ সোমবার, ১৬ মার্চ বায়োলজি, বিজনেস স্টাডিস এবং রাষ্ট্র বিজ্ঞানের পরীক্ষা৷ তারপর টানা তিনদিনই পরীক্ষায় বসতে হবে ছাত্রছাত্রীদের৷ মঙ্গলবার রয়েছে হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস (ভোকেশনাল বিষয়)-এর পরীক্ষা৷ বুধবার অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস৷ কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটর অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, শরীর ও স্বাস্থ্য শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টসের পরীক্ষা হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ৷
[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলায় এক মহিলাকে কুড়ুলের কোপ, কাঠগড়ায় তৃণমূল]
শনিবার কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিওলজি এবং সোমবার রসায়ন, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির পরীক্ষা৷ ২৫ মার্চ বুধবার রয়েছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি ভাষার পরীক্ষা৷ ২৭ তারিখ শুক্রবার, অর্থাৎ শেষ দিন স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্স, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা৷ প্রতিদিন সকাল ১০টায় শুরু পরীক্ষা৷ ৩ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে৷
তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে এ বছরই৷ চলতি বছর ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে৷ গতবার পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৬ হাজার ২৮৩ জন। আগামী বছর তুলনামূলকভাবে দেরিতেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক।
বৃহস্পতিবারই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত৷
[আরও পড়ুন: কৃষক স্বার্থ বিঘ্নিত করে প্রকল্প নয়, গজলডোবার বিক্ষোভকারীদের আশ্বাস গৌতম দেবের]
সর্বশেষ খবর
-
তৃণমূল জমানায় ১০০ দিনের কাজে বকেয়া ২০০০ কোটি! ঠিকাদারদের ‘প্রাপ্য’ নিয়ে কী বলছে হাই কোর্ট?
-
ভারতেই রয়েছে ‘চকোলেট’ শহর! এবার ছুটিতে যাবেন নাকি নীলগিরির কোলের এই শৈলশহরে?
-
বাদল অধিবেশনে কেন্দ্রের ঝুলি ভরা বিল! কড়া হবে জাতীয় সম্মান অবমাননা আইন?
-
রথেই কোটি টাকার কালীপুজোর খুঁটিপুজো, বদলের বাংলায় বারাসতের ক্লাবেও বদলাচ্ছে সমীকরণ?
-
চামর হাতে কাঁসর ঘণ্টা বাজিয়ে রথ টানলেন ইন্দ্রাণী, এক নজরে তারকাদের রথযাত্রার ঝলক