দিব্যেন্দু মজুমদার, হুগলি: যাত্রী তোলাকে কেন্দ্র করে দুটি বাসের রেষারেষি৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে গেল নয়ানজুলিতে৷ এক মহিলা ও চার বছরের শিশুর মৃত্যু৷ আহত ৩৫ জন যাত্রী৷ সোমবার সকালে দুর্ঘটনা ঘটল হুগলির আরামবাগের জয়রামপুরে৷ আহতেরা ভরতি আরামবাগ মহকুমা হাসপাতালে৷
[কথা রাখেনি প্রশাসন, চাঁদা তুলে ১৫ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ স্থানীয়দের]
যাত্রী হোক বা না হোক, মাস গেলে বেতন পেয়ে যান সরকারি বাসের চালক ও কন্ডাক্টররা৷ চাকরির অন্য সুযোগ-সুবিধাও পান তাঁরা৷ কিন্তু, বেসরকারি বাসে অন্য ব্যবস্থা৷ কমিশনের ভিত্তিতে কাজ করতে হয় চালক ও কন্ডাক্টরদের৷ বাসে যত বেশি যাত্রী উঠবেন, তত বেশি কমিশন৷ তাই যাত্রী তোলাকে কেন্দ্র করে একই রুটের বেসরকারি বাসগুলির মধ্যে রীতিমতো রেষারেষি চলে৷ আর এই রেষারেষি করতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা৷ প্রাণ যায় নিরীহ যাত্রীদের৷ সোমবার ঠিক যেমনটা ঘটল হুগলির আরামবাগের জয়রামপুরে৷
আরামবাগ থেকে বন্দর এলাকা পর্যন্ত চলে একাধিক বেসরকারি বাস৷ যাত্রীও কম হয় না৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে আরামবাগ থেকে বন্দর যাওয়ার পথে রেষারেষি করছিল দুটি বেসরকারি বাস৷ জয়রামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসে উলটে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে৷ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন৷ আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় আরামবাগ মহকুমা হাসপাতালে৷ এক মহিলা ও শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ হাসপাতালে ভরতি আরও ৩৫ জন৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
[উত্তরবঙ্গে কমছে হাতির সংখ্যা! ধন্দে খোদ বনকর্তারাই]
সর্বশেষ খবর
-
‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের
-
সময়ের ধুলো ঝেরে ঝকঝকে ঋত্বিকের কালজয়ী কীর্তি, লন্ডনে দেখানো হবে ‘অযান্ত্রিক’ সহ ৮ সিনেমা
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকারে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা