সুমন করাতি, হুগলি: দিনকয়েক আগেই কোলের সন্তানকে নিয়ে মেয়ে এসেছিলেন বাপের বাড়ি। বছর দুয়েকের নাতিকে নিয়ে দিব্যি সময় কাটছিল মহিলার। নাতিকে কোল ছাড়া করেননি। বৃহস্পতিবার সকালেও ব্যক্তিগত কাজে বেরনোর সময় সঙ্গী ছিল খুদে। হুগলির ২ নম্বর রেললাইন পারাপারের সময় অঘটন। রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল মহিলার। কোল থেকে বহু দূরে ছিটকে পড়ল একরত্তি। হাসপাতালে চিকিৎসাধীন সে।
বছর বিয়াল্লিশের সন্ধ্যা রাজভর হুগলির আদর্শনগর রেল কোয়ার্টারের কাছের বাসিন্দা ছিলেন। কয়েকদিন আগেই মেয়ে এবং নাতি তাঁর বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে সকালে নাতিকে কোলে নিয়ে ঋণের টাকা শোধ করতে যাচ্ছিলেন সন্ধ্যাদেবী। হুগলি স্টেশনের ২ নম্বর রেললাইনের দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার। বছর দুয়েকের খুদে ভর্তি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। তার প্রায় সারা শরীরেই চোট লেগেছে।
[আরও পড়ুন: টিটাগড়ে জেলফেরত যুবক খুনে গ্রেপ্তার ২, শুটআউটের কারণ নিয়ে জারি ধোঁয়াশা]
প্রত্যক্ষদর্শীদের দাবি, তাড়াহুড়ো করে রেললাইন পারাপার করতে গিয়ে অঘটন। আশপাশের লোকজন চিৎকার করে সতর্ক করলেও ওই মহিলা কিছুই শুনতে পাননি বলেও দাবি তাঁদের। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]
সর্বশেষ খবর
-
ডিএ নিয়ে বড় ঘোষণা বাজেটে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা
-
‘ভারতের সঙ্গে যুদ্ধ করব’, সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লিকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
-
কেপ ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছে আফ্রিকার ‘পুঁচকে’ দেশ
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?