সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের নতুন কোনও পদক্ষেপ যদি পাকিস্তানকে সংকট ফেলে তাহলে ভারতে আমরা সামরিক অভিযান চালাব। নয়াদিল্লির সঙ্গে যুদ্ধ শুরু করবে পাকিস্তান। রবিবার এই ভাষাতেই হুমকি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম ভীত হল জল। যদি সিন্ধু নিয়ে ভারতের পদক্ষেপ তাতে আঘাত হানে তাহলে ইসলামাবাদ ছেড়ে কথা বলবে না। জবাব দিতে প্রস্তুত। ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে পাকিস্তান।” তিনি আরও বলেন, “সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিতের জেরে পাকিস্তান জল সংকটে রয়েছে। কিন্তু ভারত যদিও আরও কোনও পদক্ষেপ করে এবং তা পাকিস্তানকে আরও সংকটে ফেলে তাহলে ফল ভালো হবে না।”
আরও পড়ুন:
সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি দাবি করেছেন, ২০২৮ সালের জুন মাসের মধ্যে পাকিস্তানে সিন্ধু নদের জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। তাঁর এই ভিডিওটি ভাইরাল হতেই নয়াদিল্লিকে নিশানা করলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী।
গত বছর এপ্রিলে জম্মু ও কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার পর ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এরপরই ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Waters Treaty) স্বাক্ষরিত হয়েছিল, তা সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানায় নয়াদিল্লি। এরপরই গত এক বছর ধরে পাকিস্তান বাকি দুনিয়ার কাছে নিজেদের অবস্থান নিয়ে ‘ভিক্টিম কার্ড’ খেলে চলেছে। ভারত কেন তাদের ‘জল দিচ্ছে না’ এই অভিযোগ তুলে নানাভাবে অন্যান্য দেশের থেকে সহানুভূতি আদায়ের চেষ্টা চালাচ্ছে তারা। ভারতের এই পদক্ষেপকে ভিয়েনা চুক্তির বিধিভঙ্গ হিসাবে দাবি করেছে ইসলামাবাদ। গোটা বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘেও একাধিকবার পাকিস্তানকে তোপ দেগেছে ভারত।
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী