সুমন করাতি, হুগলি: সম্পত্তি বিবাদের জেরে দাদার হাতে খুন হলেন ভাই! শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য এলাকায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: ১০ দিনে বর্ধমানের আদিবাসী তরুণী খুনের কিনারা, সিটের জালে ‘বিশেষ বন্ধু’]
মৃত যুবকের নাম রাজেন্দ্র ভগৎ (২২)। তিনি বাঁশবেড়িয়ার বাসিন্দা। অভিযুক্ত ভাইয়ের নাম সিকান্দার ভগত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাধে। বচসা চলাকালীন ছুরি নিয়ে রাজেন্দ্রর উপর চড়াও হন সিকান্দার। অভিযোগ, একের পর এক কোপ মারতে থাকেন তিনি। মাটিতে লুটিয়ে পড়েন রাজেন্দ্র। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশকে খবর দিয়ে আহতকে তড়িঘড়ি ইমামবাড়া সদর হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রাজেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “দুই ভাইয়ের মাঝে মধ্যেই ঝামেলা লেগে থাকত। আজকে তা মাত্রা ছাড়ায়। আমরা চিৎকার চেঁচামেচি শুনে এসে রাজেন্দ্রর শরীর থেকে রক্ত ঝড়ছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশে খবর দেওয়া হয়েছে।” দিনের আলোয় সবার সামনে ছুরি দিয়ে ভাইকে ‘খুনে’ আতঙ্কিত এলাকাবাসী।
[আরও পড়ুন: ওঝার নিদান! ভূত ছাড়াতে মহিলাকে মুখে জুতো নিয়ে শহর ঘোরাল পরিবার]
সর্বশেষ খবর
-
চিনির মূল্যবৃদ্ধি রুখতে দ্রুত ‘অ্যাকশন’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা ইবির
-
ডার্বির পরই কাদাপাড়ায় মার খাচ্ছেন ভক্তরা! ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির