সুমন করাতি, হুগলি: দিনদিন আধার প্রতারণার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা বেড়েই চলেছে। শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কর্মী কাজল ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হল টাকা। দুই দফায় অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ১৯ হাজার টাকা।
বৈদ্যবাটির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে কাজলবাবুর অ্যাকাউন্ট রয়েছে। গত ১৪-১৬ সেপ্টেম্বরের মধ্যে দুই দফায় ১৯ হাজার টাকা গায়েব হয়ে যায়। ১৪ সেপ্টেম্বর ১০ হাজার এবং ১৬ তারিখ ৯০০০ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। তাঁর দাবি, যদিও প্রথমবার টাকা গায়েবের পরেও কোনরকম নোটিফিকেশন আসেনি। পরেরবার অর্থাৎ ১৬ তারিখ ৯০০০ টাকা উধাও হওয়ার নোটিফিকেশন পান তিনি।
[আরও পড়ুন: পদ্মপাতায় শিশির! ‘তৃণমূল’ সাংসদের ভোটেই খেজুরি ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি বিজেপির]
সেই দিন রাত তিনটের সময় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে একটি এসএমএস আসে। পরদিন সকালে তিনি শেওড়াফুলি ফাঁড়িতে অভিযোগ করেন। বুধবার সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বৈদ্যবাটি শাখাতেও লিখিত অভিযোগ জানান তিনি। যদিও তাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষের থেকে ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যাঙ্কের ম্যানেজার জানান, আরও ৫-৬ জনের সঙ্গে এই ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে দুইজন টাকা ফেরত পেয়েছেন।
[আরও পড়ুন: ‘আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো?’, সিবিআইকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
সর্বশেষ খবর
-
আর কোনও ছাড় নয়, ফেরাতেই হবে ১০০ কোটি, লন্ডনের আদালতে বিরাট ধাক্কা নীরব মোদির
-
ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা
-
মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশি অ্যাকশন, তামান্না ‘খুনে’ গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত
-
ঘানার দরিদ্র ফুটবলারদের বাঁচাতে জাতীয় দলে! ‘ব্রাত্য’ গোলকিপারের হাতেই আটকে গেল ইংল্যান্ড
-
ছত্তিশগড়ের খনিজ ভাণ্ডারে উদ্ধার পাঁচটি হিরে! উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা