দিব্যেন্দু মজুমদার, হুগলি: কিশোরের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির জিরাট বাসস্ট্যান্ড এলাকায়৷ জিরাট স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে প্রসেন মিস্ত্রি নামে ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়৷ বেধড়ক মারধর করে খুনের পর কিশোরের দেহ রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ নিহতের পরিবারের৷ এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করেছে৷
[কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন]
প্রসেন স্থানীয় এক মোবাইল দোকানে কাজ করতেন৷ গত সোমবার সকালে কাজে বেরিয়ে যান তিনি৷ এরপরই বাপি বিশ্বাস, গুপি বিশ্বাস, ছোটু বিশ্বাস ও রাজা দাস নামে চার যুবক ওই কিশোরকে খুঁজতে আসে৷ প্রসেনের জেঠিমা শিপ্রা মিস্ত্রিকে তারা জানায়, ওই চার যুবকের পরিচিত এক মহিলার নগ্ন ছবি তুলে সোশ্যাল সাইটে ছড়িয়ে দিয়েছে ওই কিশোর৷ কেন সে এই কাজ করল, তা জানতেই প্রসেনের খোঁজ করছে তারা৷ প্রসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন তার জেঠিমা৷ নগ্ন ছবির প্রমাণ চান তিনি৷ কিন্তু ওই ছবির কোনও প্রমাণ দিতে পারেনি চার যুবক৷
[ফোন করে ডেকে এনে গুলি, হাসপাতালে ভরতি গুরুতর জখম যুবক]
ওইদিন সারারাত বাড়ি ফেরেনি প্রসেন৷ কোনও খোঁজ মেলেনি তার৷ কিশোরের পরিবারের দাবি, মহিলার নগ্ন ছবি সোশ্যাল সাইটে ছবি দেওয়ার অভিযোগ তুলে প্রসেনকে মারধরের পর খুন করেছে চারজনে৷ মঙ্গলবার সকালে বাপি, গুপি, ছোটু ও রাজাকে বরফের চাঁই কিনে নিয়ে যেতে দেখেন স্থানীয়রা৷ ইতিমধ্যেই জিরাট স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের পাশে কিশোরের গলাকাটা দেহ উদ্ধার হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে বৃহস্পতিবার বাসস্ট্যান্ড লাগোয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ হঠানোর চেষ্টা করে৷ চার যুবককে গ্রেপ্তারের দাবিতে ফেটে পড়ে গোটা এলাকা৷ পরে পুলিশ চারজনকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
সর্বশেষ খবর
-
মন্ত্রীর সামনে ওঠবস করেও রেহাই নেই! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার
-
হিট লিস্টে ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁ-সহ ১৩ জন! বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ইরানের
-
৩০ দিন হেফাজতে থাকলেই অপসারণ! ‘দাগি’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিলে সায় নেই যৌথ সংসদীয় কমিটির
-
গণহেনস্তার উৎসমুখ, সামাজিক বিকৃতির অন্ধকার
-
মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের