সুমন করাতি, হুগলি: তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া চারজনের দেহ উদ্ধার। হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন তাঁরা। রাতভর তল্লাশির পর দেহ উদ্ধার করা হয়।
শনিবার হুগলির হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে গঙ্গায় তর্পণ করতে যান ওই চারজন। তলিয়ে যান তাঁরা। উদ্ধারকাজে দেরি হচ্ছে বলেই অভিযোগ স্বজনহারাদের। রাস্তা অবরোধ করে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দাবি মেনে রাতে আলোর বন্দোবস্ত করে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হয়। তাঁদের খোঁজে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির উপস্থিতিতে রাতে গিয়ে স্পিডবোটে গঙ্গাবক্ষে তল্লাশি চলে। চন্দননগর পুলিশের আধিকারিকরাও তল্লাশি অভিযানে ছিলেন।
[আরও পড়ুন: ‘গাজায় গণহত্যা বন্ধ করুক ইজরায়েল, না হলে…’ ইজরায়েলকে হুঁশিয়ারি ইরানের]
শ্রীরামপুরের ডিসি অরবিন্দ আনন্দ জানান, রবিবার ভোরে তল্লাশি চালানোর সময় বালি ব্রিজের কাছ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। পরে আরও একটি দেহ উদ্ধার করা হয়। ওই চারটি দেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেখানে নিখোঁজের পরিবার দেহ শনাক্ত করবে। বাকি আরও একজন এখনও নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি চলছে। বিপর্যয় মোকাবিলা ও পুলিশের মোট পাঁচটি দল তল্লাশি চালাচ্ছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: রাজার হাত ধরে ৫৫০ বছর আগে দুর্গাপুজোর সূচনা, আজও রাজশাহীতে দেবী আরাধনা]
সর্বশেষ খবর
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?
-
মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’, উদ্ধবের শিব সেনা ছেড়ে সোমেই শিণ্ডে শিবিরে বিদ্রোহী সাংসদরা!
-
হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড! ধার শোধ দিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে ‘খুন’
-
‘নিষিদ্ধ পতাকা’র পোশাকে মাঠে ঢুকতে গিয়ে আটক, ইরান-বেলজিয়াম ম্যাচেও এড়ানো গেল না বিতর্ক