দেবব্রত দাস, খাতড়া: সাবমার্সিবল পাম্প থেকে ফুটন্ত জল বেরোচ্ছে শুনেছেন কখনও? অবাক হচ্ছেন তাই তো? ভাবছেন এ আবার কীভাবে সম্ভব। কিন্তু স্থানীয়দের মত অনুযায়ী, এমনই ঘটনা ঘটল বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রের কাকাটিয়া গ্রামে। তাঁরা বিষয়টিকে অলৌকিক বলেই দাবি করছেন। যদিও এ বিষয়ে বিশেষজ্ঞ মহলের তরফে এখনও কিছু জানা যায়নি।
বাঁকুড়া জেলার অন্যতম কৃষিপ্রধান অঞ্চল পাত্রসায়র। কৃষিকাজ এবং গৃহস্থালির প্রয়োজনে ওই এলাকায় একাধিক সাবমার্সিবল কিংবা টিউবওয়েল রয়েছে। বছর দুয়েক আগে কাকাটিয়া গ্রামের অদূরে শ্মশানকালী মন্দিরের কাছে এই সাবমার্সিবল পাম্প বসানো হয়। স্থানীয়দের দাবি, ১২০ ফুট খনন করতেই ভাল জল পেয়ে যান। তাই সাবমার্সিবল পাম্পের জন্য তার চেয়ে বেশি গভীরতায় আর মাটি খোঁড়া হয়নি। মূলত শ্মশানকালী মন্দিরের কাজে এবং শ্মশানযাত্রীরাই সাবমার্সিবল পাম্পের জল ব্যবহার করেন।
[আরও পড়ুন: কালা দিবস পালনের ডাক দিয়ে বেলপাহাড়িতে মাওবাদী পোস্টার, ফিরল আতঙ্কময় দিনের স্মৃতি]
এতদিন ওই সাবমার্সিবল পাম্প থেকে স্বাভাবিক উষ্ণতারই জল পাওয়া যাচ্ছিল। তবে আশ্চর্যজনক কাণ্ড ঘটল সম্প্রতি। দেখা গিয়েছে, শুক্রবার ওই সাবমার্সিবল পাম্প থেকে একেবারে ফুটন্ত জল বেরোচ্ছে। অনেকেই কৌতূহলবশত ওই জলে হাত দিয়ে ফেলেছেন। সাবমার্সিবল পাম্প থেকে বেরনো জল এত গরম যে তাতে হাত দিলেই ফোসকা পড়ে যাচ্ছে। তাই আতঙ্কে অনেকেই আপাতত সাবমার্সিবল পাম্পের জল ব্যবহারও বন্ধ করে দিয়েছেন।
কিন্তু কেন আচমকা এমন কাণ্ড ঘটল? স্থানীয়দের দাবি, শ্মশানকালী মন্দির সংলগ্ন ওই সাবমার্সিবল পাম্প থেকে তপ্ত জল বেরনোর নেপথ্যে অলৌকিক কোনও কারণ লুকিয়ে রয়েছে। এলাকাবাসীর দাবির আদৌ কোনও সত্যতা রয়েছে কিনা, তা স্পষ্ট নয়। যদিও বিশেষজ্ঞদের থেকে এখনও পর্যন্ত কোনও কারণ জানা সম্ভব হয়নি।
[আরও পড়ুন: দেশপ্রেমের কাছে ম্লান অসুস্থতা, হাসপাতালের জানলা দিয়ে জাতীয় পতাকা ওড়ালেন করোনা রোগীরা]
সর্বশেষ খবর
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান