Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Mandarmani

সানি পা রাখতেই রাতারাতি ‘হটস্পট’ মন্দারমণি! ভিনরাজ্য থেকেও হোটেল বুকিংয়ের হিড়িক

সৈকতে যারা ব্যবসা করেন তাঁদেরও দাবি, পর্যটকের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে। অনেকে এসে জিজ্ঞেস করছেন, সানি লিওনকে আমরা দেখেছি কিনা!

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ০১:৪৫

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ০১:৪৫

options
link
সানি পা রাখতেই রাতারাতি ‘হটস্পট’ মন্দারমণি! ভিনরাজ্য থেকেও হোটেল বুকিংয়ের হিড়িক zoom
সানি পা রাখতেই রাতারাতি 'হটস্পট' মন্দারমণি!
Advertisement

হতে পারত মালদ্বীপ, কিংবা মিয়ামি, নিদেনপক্ষে গোয়া। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব ছেড়ে মন্দারমণি! পূর্ব মেদিনীপুর জেলার এই ছোট্ট সমুদ্র সৈকত হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল। বাঙালির সপ্তাহান্তের ডেস্টিনেশন এখন ট্রেন্ডিং সমাজমাধ্যমে। সৌজন্যে সানি লিওন। আর তাতেই উৎসাহ বাড়ছে এলাকার ব্যবসায়ীদের। কোথায় সানি লিওন? আদৌ কি তিনি কস্মিনকালে মন্দারমণি এসেছেন? এর উত্তর এখনও অজানা। কিন্তু হোটেল ব্যবসায়ী থেকে ঝালমুড়িওয়ালা, সবারই উদ্দীপনা বাড়ছে। এমনকী গত কয়েকদিনে নাকি হঠাৎ করেই ভিড় বেড়ে গিয়েছে পর্যটকদেরও।

শুধু হোটেল ব্যবসায়ীরাই নয়, সৈকতে যারা ব্যবসা করেন তাঁদেরও দাবি, পর্যটকের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে। অনেকে এসে জিজ্ঞেস করছেন, সানি লিওনকে আমরা দেখেছি কিনা! কিন্তু এমন কাউকে তো দেখিনি! বলছেন স্থানীয় এক চা ব্যবসায়ী।

মন্দারমণি সমুদ্র সৈকত বাংলা ও বাঙালির কাছে অতিপরিচিত একটি নাম। কিন্তু বাংলার বাইরের মানুষের কাছে তেমনটা পরিচিতি নেই। সানি লিওনের মন্দারমণি সংক্রান্ত পোস্টের পরে অনেক প্রশ্ন উঠলেও ভ্রমণপ্রিয় মানুষেরা গুগলে মন্দারমণি সৈকতের রেকর্ড সংখ্যক সার্চ করেছেন বলে খবর। ফলে সানি লিওনের মন্দারমণি আসা কিংবা ছবি পোস্ট করা নিয়ে নানা জল্পনার মাঝে নিমেষেই আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে মন্দারমণি পর্যটন কেন্দ্র। হোটেলের অনুসন্ধানও চলছে জোরকদমে। এমনটাই দাবি হোটেল ব্যবসায়ীদের। হোটেল ব্যবসায়ী অরিন্দম গিরি বলেন, “হঠাৎ করেই ভিনরাজ্য থেকে হোটেলের বিষয়ে জানতে চেয়ে অনেকেই ফোন করছেন। হোটেলের দাম-সহ সুযোগ সুবিধার বিষয়ে জানতে চাইছেন। এর পিছনে যে সানি লিওনের পোস্ট রয়েছে তা এখন বুঝতে পারছি। আরও এক হোটেল ব্যবসায়ীর কথায়, শনি-রবিবার পর্যটকদের যথেষ্ট চাপ থাকে। কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলিতেও ঘর বুকিং বেড়ে গিয়েছে।”

Advertisement

শুধু হোটেল ব্যবসায়ীরাই নয়, সৈকতে যারা ব্যবসা করেন তাঁদেরও দাবি, পর্যটকের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে। অনেকে এসে জিজ্ঞেস করছেন, সানি লিওনকে আমরা দেখেছি কি না! কিন্তু এমন কাউকে তো দেখিনি! বলছেন স্থানীয় এক চা ব্যবসায়ী। কাঁথি থেকে মন্দারমণি বেড়াতে গিয়েছেন দুই বন্ধু মনোজ দাস এবং সূর্য হালদার। তাঁদের কথায়, সমাজমাধ্যমে সানি লিওন লাগাতার মন্দারমণি হ্যাশট্যাগে পোস্ট করে যাচ্ছেন। একেবারে ট্রেডিং। তাই একবার ঘুরে গেলাম। তবে সানির দেখা না পাওয়ায় মন খারাপ দুই বন্ধুর। তাঁদের কথায়, ‘কাউকে তো দেখতে পেলাম না!’ সানির আসার খবর নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্যই নেই।

Sunny-2

তবে কি সানির এই ব্যাকগ্রাউন্ড আদতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজি? যদি তা-ও হয়, তবে পৃথিবীর এত বিচ থাকতে সানির এআই প্রম্পটে হঠাৎ মন্দারমণি কেন জায়গা পেল? তবে এই বিষয়ে স্পিকটি নট অভিনেত্রী। শুধু একের পর এক ছবিতে হ্যাশট্যাগ ‘মন্দারমণি’ লিখে ক্রমাগত রহস্য বাড়িয়েই চলেছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.