টিটুন মল্লিক, বাঁকুড়া: অঝোর বৃষ্টিতে অঘটন। মাটির দেওয়াল ধসে মৃত্যু তিন শিশুর। শনিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহের বোড়ামারায় নেমেছে শোকের ছায়া।
শনিবার সকালে তিনটি শিশু বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় আচমকাই মাটির দেওয়াল ধসে পড়ে। চাপা পড়ে যায় তিনজনেই। তাদের তড়িঘড়ি উদ্ধার করা হয়। বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে জানান।
[আরও পড়ুন: ‘দোষীকে গুলি করা উচিত’, উজ্জয়িনী ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ছেলের কড়া শাস্তির দাবি বাবার]
মৃতেরা হল বছর পাঁচেকের রোহন সর্দার, মাত্র চার বছর বয়সি নিশা সর্দার এবং বছর তিনেকের অঙ্কুশ সর্দার। তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। তারা প্রত্যেকে একই পরিবারের সন্তান। রাতভর বৃষ্টির জেরে মাটির দেওয়ালে ধস নামে বলেই জানান পরিবারের লোকজন। সাতসকালে এমন ঘটনায় এলাকায় নেমেছে কান্নার রোল। তিন খুদের প্রাণহানি যেন মানতে পারছেন না কেউ।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: বাড়ির পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠতা! অবশেষে ‘কোটিপতি’ কনস্টেবলের সেই বান্ধবীর মিলল খোঁজ]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক