দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিনের জমিবিবাদ গড়াল বোমাবাজিতে। জমিতে রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিবাদ। এই বিবাদের জেরেই আচমকা বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত গৃহবধূর নাম মরিয়ম বিবি। তাঁর চোখে ঢুকে যায় বোমার অংশ। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার রঘুনাথপুরে।
[সংসদে রূপান্তরকামীদের নিয়ে ঠাট্টা, ক্ষমা চাইলেন মানেকা গান্ধী]
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রঘুনাথপুরের বাসিন্দা ওহাব মল্লিক ও সাজ্জাদ মল্লিক প্রতিবেশী। দীর্ঘদিন ধরেই একটা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে। সম্প্রতি সাজ্জাদ মল্লিক সেই জমিতে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেন। এতে সায় ছিল না ওহাব মল্লিকের। কেননা ব়াস্তা তৈরির জন্যা নির্ধারিত জমিটিতে তাঁর ও ভাগ রয়েছে। অভিযোগ, সেই সমস্যার সমাধান না করেই রাস্তা তৈরির কাজ শুরু করছেন সাজ্জাদ। এরপরেই ঘটে ঘটনা। এদিন সকালে লোকজন নিয়ে আচমকাই ওহাব মল্লিকের বাড়িতে হামলা করে সাজ্জাদ মণ্ডল। ভাঙচুরের পাশাপাশি বোমাবাজিও শুরু করে বলে অভিযোগ। সেই সময় ওহাব মল্লিকের ভাই রেজাউল মল্লিকের স্ত্রী মরিয়ম বিবি একাই বাড়ি ছিলেন। ভাঙচুরের শব্দ পেয়ে উঠোনে নামতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার টুকরো লেগে গুরুতর আহত হয়েছেন মরিয়ম বিবি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিবেশী সাজ্জাদ মল্লিকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ওহাব মল্লিক। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই গা-ঢাকা দেওয়ায় অভিযুক্ত সাজ্জাদ ও তার দলবল। লিখিক অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
[পরাধীন ভারতে স্কুল তৈরি পূর্বসূরির, স্বাধীন দেশে ঠাঁই নেই গোটা পরিবারের]
সর্বশেষ খবর
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?