ধীমান রায়, কাটোয়া: বিশেষ চাহিদাসম্পন্ন এক নাবালককে বাড়িতে ডেকে যৌনসঙ্গমে বাধ্য করার অভিযোগে গ্রেপ্তার গৃহবধূ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঘটনা। মঙ্গলকোটের খেড়ুয়া গ্রামের ২৫ বছর বয়সি ওই বধূকে রবিবার রাতে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। তাকে সোমবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে ১৪দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন।
খেড়ুয়া গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী টোটোচালক। তার একটি কন্যাসন্তানও রয়েছে। বধূর পাশের বাড়িতেই বাস বছর পনেরোর নাবালকের। ছোট থেকেই ওই কিশোর মানসিক ভারসাম্যহীন। কিশোরের পরিবারের দাবি, দিনতিনেক সে সব কিছুতেই ভয় পাচ্ছিল। বিশেষ করে ওই গৃহবধূর সামনাসামনি হলেই কিশোর ভীষণ ভয় পেয়ে যাচ্ছিল। কিশোরের মা বিষয়টি লক্ষ্য করেন। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। প্রথমে চুপ করে ছিল কিশোর। পরে ঘটনার কথা খুলে বলে সে।
[আরও পড়ুন: বহরমপুরে প্রেমিকাকে ধারাল অস্ত্রের কোপ, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চম্পট দিল যুবক]
[আরও পড়ুন: শিশুকে সঙ্গে নিয়ে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, স্বামীকে মারধর, অন্ধ্রের ঘটনায় শিউরে উঠছেন সকলে]
সর্বশেষ খবর
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?