সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদার জুলুমে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই অভিযোগে বালির নিশ্চিন্দায় একটি ক্লাবের কালীপুজো বন্ধ করে দিল পুলিশ৷ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
[হুঁশ নেই হাসপাতালের, ২৪ ঘণ্টা নগ্ন অবস্থাতেই পড়ে থাকল রোগী]
বালির নিশ্চিন্দার পশ্চিম শান্তিনগরের বাসিন্দা ৬৩ বছরের বৃদ্ধ দুলালকান্তি সেন৷ পেশায় তিনি রাজমিস্ত্রি৷ পরিবারের লোকেদের অভিযোগ, রবিবার সকালে কালীপুজোর চাঁদা নিতে ওই বৃদ্ধের বাড়িতে যান পশ্চিম শান্তিনগর জুনিয়র বয়েজ ক্লাবের সদস্য সুব্রত দে ও কৃষ্ণ দাশগুপ্ত৷ এক হাজার এক টাকার বিল কেটে দুলালবাবুর হাতে দেন তাঁরা৷ কিন্তু, রাজমিস্ত্রির সামান্য রোজগারে এত টাকা চাঁদা দিতে পারবেন না বলে জানান দুলালবাবু৷ তবে ৫১ টাকা চাঁদা দিতে রাজি ছিলেন তিনি৷ কিন্তু, দাবিমতো চাঁদা আদায়ের জন্য জোরাজুরি করতে শুরু করেন ক্লাবের ছেলেরা৷ শুরু হয় তুমুল বাগবিতণ্ডা৷ অভিযোগ, ক্লাবের ছেলেরা সজোরে ধাক্কা মারলে, মাটিতে পড়ে যান দুলালবাবু৷ মারাত্মকভাবে জখম হন তিনি৷ এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় দুই ক্লাব সদস্য৷ রক্তাক্ত অবস্থায় ষাটোর্ধ্ব ওই বৃদ্ধকে প্রথমে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে তাঁকে স্থানান্তর করা হয় উত্তরপাড়ার একটি নার্সিংহোমে৷ রবিবার রাতে সেখানে মারা যান দুলালকান্তি সেন৷ সোমবার পশ্চিম শান্তিনগর জুনিয়র বয়েজ ক্লাবের দুই সদস্যের বিরুদ্ধে নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে রতন সেন৷ অভিযুক্ত কৃষ্ণ দাশগুপ্ত ও সুব্রত দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ক্লাবের কালীপুজোও বন্ধ করে দেওয়া হয়েছে৷
[আলিপুরদুয়ারের পুজো মণ্ডপের এবার বিশেষ চমক কর্নাটক বিধানসভা]
নিশ্চিন্দার পশ্চিম শান্তিনগর এলাকায় মূলত মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের বাস৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার দুটি ক্লাবে বেশ ঘটা করে কালীপুজো হয়৷ আর সেই পুজোর জন্য মানুষের আর্থিক ক্ষমতা বিচার না করে যা খুশি চাঁদা আদায় করে ক্লাবের ছেলেরা৷ দাবিমতো চাঁদা না দিলে ক্লাবের ছেলের জুলুমে এলাকা টিকে থাকাই দায় হয়ে পড়ে৷ সেই গা-জোয়ারির শিকার হলেন এক ছাপোষা মানুষ।
[দেবী পালাতে পারেন, এই আশঙ্কায় ভক্তদের ‘নজরবন্দি’তে মা কালী]
সর্বশেষ খবর
-
এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের
-
ভুয়ো নথিতে ভিনরাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেন সিএবি কর্তা! বিতর্কে কী সাফাই অভিযুক্তর?
-
কোন রূপরেখায় বিশ্বকাপ খেলতে পারে ভারত? কানাডায় অ্যাকাডেমি খুলে কী উপলব্ধি ইস্টবেঙ্গল প্রাক্তনীর?
-
আধারের এই তথ্য পরিবর্তন বিনামূল্যেই করুন বাড়িতে বসে! জানুন কীভাবে
-
ফুটন্ত গরম চা সত্যিই প্রাণঘাতী? নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রমৃত্যুতে কী বলছেন চিকিৎসকরা?