Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Bally Bridge

অ্যাপ্রোচ রোডে ব্রিজের নিচে ফাটল! ৪৫ দিন যান নিয়ন্ত্রণ বালি ব্রিজে, কোন পথে চলবে বাস?

কিছুদিন আগেই বালি ব্রিজের ওই অংশ দিয়ে লরির মতো পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১২:৪৮

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১২:৪৮

options
link
অ্যাপ্রোচ রোডে ব্রিজের নিচে ফাটল! ৪৫ দিন যান নিয়ন্ত্রণ বালি ব্রিজে, কোন পথে চলবে বাস? zoom
ফাইল ছবি।
Advertisement

মেরামতের কারণে সোমবার থেকে আগামী ৪৫ দিন বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বালি ব্রিজের (Bally Bridge) অ্যাপ্রোচ রোডে ব্রিজের নিচের কিছু অংশে ফাটল ধরেছে। ওই ফাটল মেরামতের কাজ শুরু করছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। আর সে কারণেই বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে পুলিশ।

জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে তিনটি আবেদন জানানো হয়েছে।

জানা গিয়েছে, আপাতত ৫৪, ৫৬ সহ প্রায় ৩০টি স্থানীয় বাসরুটের কয়েকশো বাস বালি ব্রিজের পরিবর্তে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করবে। যদিও অন্যান্য যানবাহন আগের মতোই বালি ব্রিজ ব্যবহার করতে পারবে। সোমবার থেকেই নিবেদিতা সেতু ঘুরে চলবে ৩০টি রুটের বাস। জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। কিছুদিন আগেই বালি ব্রিজের ওই অংশ দিয়ে লরির মতো পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বালি ব্রিজ ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে, বালি হল্ট স্টেশন থেকে জাতীয় সড়কে বাস ধরতে যাতে নিত্যযাত্রীদের কোনও অসুবিধা না হয়, সে বিষয়টি বিশেষভাবে নজরে রাখা হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার পাত্র বলেন, ‘‘ব্রিজে মেরামতির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনস্বার্থেই সাময়িকভাবে বাসগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

অন্যদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে পূর্ত দপ্তর, হাওড়া ট্রাফিক পুলিশ, বাস মালিক সংগঠন দু’দফা সমন্বয় বৈঠক এবং যৌথ পরিদর্শন করেছে। জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে তিনটি আবেদন জানানো হয়েছে। প্রথমত, মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী ৪৫ দিন স্থানীয় বাসগুলিকে অস্থায়ীভাবে নিবেদিতা সেতু দিয়ে চলাচলের অনুমতি দিতে হবে। পাশাপাশি এই বাসগুলির জন্য টোল মকুব করতে হবে। অন্যদিকে, বালি হল্ট স্টেশনের সমান্তরালে জাতীয় সড়কের সীমানার একটি অংশ ব্যবহার করে যাত্রীদের বাসে ওঠানামার ব্যবস্থা করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.