Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Humayun Kabir

‘বুকের পাটায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক…,’ অর্জুনকে পালটা হুঁশিয়ারি হুমায়ুনের

মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদের নির্মাণ কাজ। ভোটের আগে এই মসজিদের নির্মাণ কাজকে নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক টানাপোড়েন।

রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:৩০

link
রমণী বিশ্বাস
রমণী বিশ্বাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:৩০

options
link
‘বুকের পাটায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক…,’ অর্জুনকে পালটা হুঁশিয়ারি হুমায়ুনের zoom
ফাইল ছবি।
Advertisement

‘যদি আমাদের গায়ে কেউ পাথর ছোড়ে, তাহলে আমরা তো রসগোল্লা ছুড়বো না। আমরা পাথরের জবাব ঠিকভাবেই দেব।’ বাবরি মসজিদ নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংকে পালটা হুঁশিয়ারি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। শনিবার চাপড়া, পলাশীপাড়া এবং পলাশীতে কয়েকটি পথসভা করেন হুমায়ুন। আর সেই মঞ্চ থেকে আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে নদিয়ার ১৭টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেন। একই সঙ্গে অর্জুন সিংকেও কড়া ভাষায় আক্রমণ শানান ভরতপুরের বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। 

মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদের নির্মাণ কাজ। ভোটের আগে এই মসজিদের নির্মাণ কাজকে নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক টানাপোড়েন। এর মধ্যেই গত কয়েকদিন আগে বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি দেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “মসজিদ করলে কোনও অসুবিধা নেই। কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব।” বিজেপি নেতার কথায়, “ভারতের সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত কোন মসজিদ হবে না। অপেক্ষা করুন মসজিদের জন্য যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গা মিশে যাবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার পালটা হুঁশিয়ারি শোনা গেল হুমায়ুনের মুখে। তাঁর হুঙ্কার, বুকের পাটায় জোর থাকে তো মসজিদের কাছে আসুক, বাবরি মসজিদের কাছে যদি ঘেষতে পারে তাহলে বলবো বাপের বেটা অর্জুন সিং। ও তো বারাকপুরে থাকে, এটা বারাকপুরে না, এটা মুর্শিদাবাদের বেলডাঙা। আমরা কোন অন্যায় করি না, আমরা কাউকে অন্যায় ভাবে আক্রমণ করি না, কারো গায়ে হাত তুলি না, যদি আমাদের গায়ে কেউ পাথর ছোড়ে তাহলে আমরা রসগোল্লা ছুড়বো না। পাথরের পালটা যা জবাব দেওয়ার দেওয়া হবে।

অন্যদিকে শনিবার সন্ধ্যায় পলাশীপাড়ায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন জানান, আসন্ন বিধানসভায় নদিয়ার ১৭ টা সিটের মধ্যে দশটা সিটে প্রার্থী দেবেন। পলাশীপাড়ায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক আরও বলেন, মানিক ভট্টাচার্য চাকরি বিক্রি করে দুই বছর জেলের ঘানি টেনেছে, একটা দুর্নীতিগ্রস্ত লোক, তাকে মানুষ ছুড়ে ফেলে দেবেন। এমনকী প্রত্যেক আসনে জয় পাবেন বলেও আত্মবিশ্বাসী হুমায়ুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.