Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Howrah

ঝগড়ার সময় স্ত্রীকে খুন! তিন সন্তানকে সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া চলছিল। সেসময় স্ত্রীকে খুন করার উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার সময় ঘরেই উপস্থিত ছিল ওই দম্পতির ৩ নাবালক সন্তান। তারা কান্নাকাটি জুড়ে দেয়। শেষপর্যন্ত সন্তানদের সঙ্গে নিয়ে থানায় নিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৫:৪৫

options
link
ঝগড়ার সময় স্ত্রীকে খুন! তিন সন্তানকে সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর zoom
প্রতীকী ছবি।

স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া চলছিল। সেসময় স্ত্রীকে খুন করার উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার সময় ঘরেই উপস্থিত ছিল ওই দম্পতির ৩ নাবালক সন্তান। তারা কান্নাকাটি জুড়ে দেয়। শেষপর্যন্ত সন্তানদের সঙ্গে নিয়ে থানায় নিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বালি জুটমিল শ্রমিক মহল্লায়। মৃতার নাম সাকিলা খাতুন।

জানা গিয়েছে, বালি জুটমিল শ্রমিক মহল্লাতেই একটি ঘরে থাকে ওই পরিবার। জুটমিলের কর্মী মহম্ম জাভেদ। ওই দম্পতির তিন নাবালক পুত্রসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি হত। কখনও দু’জনের মধ্যে হাতাহাতি, মারামারিও হত! গতকাল, শনিবার রাতে জাভেদ কাজ থেকে বাড়ি ফেরার কিছু সময় পরেই শুরু হয়ে গিয়েছিল বচসা! রাত বাড়লে স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি চলে।

Advertisement

অভিযোগ, বচসার সময় স্ত্রী সাকিলাকে সজোরে ধাক্কা মারেন জাভেদ। টাল সামলাতে না পেরে সাকিলা সজোরে দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। মাথার পিছনের অংশ ফেটে রক্ত বেরোতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে তিন নাবালক ছেলে। তারা কান্নাকাটি শুরু করে। শেষপর্যন্ত জাভেদ সন্তানদের সঙ্গে নিয়েই থানায় হাজির হয়। ঘটনার কথা শুনে প্রথমে হতবাক হয়েছিলেন কর্তব্যরত পুলিশ আধিকারিক-কর্মীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ওই যুবককে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.