Advertisement
Advertisement
SIR Supplementary List

তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, খুলল ট্রাইবুনাল পোর্টালও, কীভাবে আবেদন করবেন?

সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৪:৩৩

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৪:৩৩

options
link
তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, খুলল ট্রাইবুনাল পোর্টালও, কীভাবে আবেদন করবেন? zoom
ইতিমধ্যেই ২৩ জেলায় জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইবুনাল গঠন করা হয়েছে।

শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary List) প্রকাশ করেছে কমিশন। সঙ্গে ট্রাইবুনাল পোর্টাল চালু করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তাঁরা। পাশাপাশি অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকের দপ্তরে গিয়েও আবেদন করা যাবে। অনলাইনে কী করে আবেদন করবেন?

ইলেকশন কমিশনের ওয়েবসাইট eci.gov.in গিয়ে, Submit Appeal for Individuals (Under Adjudication অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলবে। সেখানে মোবাইল নম্বর বা এপিক নম্বর দিয়ে লগ ইন করে, নাম বাদ পড়া ভোটারের এপিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। সেক্ষেত্রে ভোটারের পিনকোড-সহ পুরো ঠিকানা (২৫০ শব্দের মধ্যে)। আপিলের সংক্ষিপ্ত বিবরণ ১০০০ শব্দের মধ্যে। কী কারণে আবেদন করছেন সেটি ৫০০ শব্দের মধ্যে লিখে, সাবমিট করতে হবে। অনলাইনের পাশাপাশি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন ভোটার। শীঘ্রই ট্রাইবুনালের কাজ শুরু হবে। ইতিমধ্যেই ২৩ জেলায় জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইবুনাল গঠন করা হয়েছে।

Advertisement

ট্রাইবুনাল খুলে দেওয়ার পাশাপাশি শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। অতএব শনিবার থেকে প্রতিদিন সাপ্লামেন্টারি তালিকা প্রকাশও শুরু হয়ে গেল। তৃতীয় অতিরিক্ত তালিকায় আরও দুই লক্ষের বেশি নাম যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। সেই মোতাবেক আজ, রবিবারও চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশ করার কথা কমিশনের। কিন্তু চূড়ান্ত তালিকার সঙ্গে এখনও কত নাম যুক্ত হয়েছে বা কত বাদ গিয়েছে সেই তথ্য এখনও অধরাই। জানা গিয়েছে, দ্বিতীয় তালিকা থেকে প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম ডিলিট করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের শেষে আরও প্রায় ১৪ লক্ষ নাম বাদ গিয়েছে। এর মধ্যে সিংহভাগই মহিলা ও সংখ্যালঘু ভোটার। তৃতীয় অতিরিক্ত তালিকারও তথ্য স্পষ্ট করে পাওয়া যায়নি। তবে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ মতো ট্রাইবুনালে আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে কমিশন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.