দেব গোস্বামী, বোলপুর: ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির ভূমিকা ওয়াশিং মেশিনের মতো বলে বারবার দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। সেই দাবিতেই যেন সিলমোহর দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। লাভপুরের দলীয় কর্মসূচি থেকে ঘাসফুল শিবিরের নেতা-কর্মীদের বিজেপিতে যোগদানের আহ্বান জানান। তাঁর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক চাপানউতোর।
অনুপম বলেন, “হাতে মোটা বালা, গলায় মোটা সোনার চেন, বেঁধে যাঁরা ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের যে নেতারা রয়েছেন, যাঁদের মনে হচ্ছে যেকোনও সময়ে ইডি-সিবিআই আসতে পারে। তাঁদের বলছি এখন থেকে চুরিটা বন্ধ করুন। আর আমার ফেসবুকে, একটা নম্বরও দেওয়া রয়েছে। যদি সামনে এসে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান। আমরা দেখব, আপনাদের কীভাবে কাজে লাগানো যায়।”
[আরও পড়ুন: পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]
স্বাভাবিকভাবেই অনুপম হাজরার এই মন্তব্য নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপি যে চোর, চিটিংবাজদের দল তা অনুপমের আহ্বানেই স্পষ্ট। প্রশ্ন উঠছে, তবে কী তৃণমূলের দাবিই ঠিক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজে লাগানো হচ্ছে ইডি-সিবিআইকে? তবে উত্তর অধরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: শেয়ার মার্কেটে চড়া সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, ধৃত বিশ্বভারতীর ছাত্রী]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর