স্টাফ রিপোর্টার: গভীর রাতে হানা দিয়ে এক বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ৷ উদ্ধার হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর সরঞ্জাম ও যন্ত্রপাতি৷ নদিয়ার হরিণঘাটা থানার মিত্রপুরে ফজলুর তরফদারের বাড়িতে চলছিল এই কারখানা৷ অস্ত্র সমেত ফজলুরকে গ্রেফতার করেছে পুলিশ৷
সূত্রের খবর, বুধবার বড় জাগুলিয়া থেকে ইলিয়াস শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ তার কাছ থেকে চারটি ওয়ান শটার পিস্তল উদ্ধার করা যায়৷ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই আগ্নেয়াস্ত্রগুলি সে ফজলুরের থেকে কিনেছে৷ এর পর বুধবার গভীর রাতে মিত্রপুরে ফজলুরের বাড়িতে হানা দেয় হরিণঘাটা থানার পুলিশের একটি বিশেষ দল৷
জানা গিয়েছে, বাড়ির মধ্যে একেবারে মুঙ্গেরের কায়দায় যন্ত্রপাতি বসিয়ে আগ্নেয়াস্ত্র তৈরি করত ফজলুর৷ পুরোপুরি তৈরি সাতটি ওয়ান শটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ৷ এছাড়া প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে৷ ফজলুরকে গ্রেফতার করা হয়েছে৷ নদিয়ার পুলিশ সুপার শিসরাম ধাদুরিয়া জানিয়েছেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কোথায় কোথায় এই আগ্নেয়াস্ত্রগুলি পাচার করা হয় তা জানার চেষ্টা করা হবে৷” এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তাদের সন্ধানেও খোঁজ চলছে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!