বেআইনিভাবে বালি তুলে ফেরার সময় বিপত্তি! পূর্ব বর্ধমানে বালিবোঝাই নৌকা উলটে মৃত ২। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার কেতুগ্রামে। নৌকার মাঝিরাই দেহ দু’টি জল থেকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকাটি মুর্শিদাবাদ থেকে ভাগীরথী নদীতে শাঁখাই গ্রামের কাছে অজয়নদ থেকে বালি তুলছিল। অভিযোগ, সারারাত বেআইনিভাবে বালি তোলার পর ভোর পাঁচটা নাগাদ ফিরছিল। সেই সময়ই বিপত্তি!
আরও পড়ুন:
নৌকায় ছিলেন মোট ১১ জন। ভিজে বালির অতিরিক্ত ভারে শাঁখাই পোস্ট অফিস ঘাটের কাছে নৌকাটি উলটে যায়। বাকিরা সাঁতরে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও দু’জন চাপা পড়েন। তাঁদের মধ্যে একজনের শরীর নৌকার তলার দিকে পাখার ব্লেডে কেটেও যায়। ঘাটের কাছে ছিলেন কয়েকজন মাঝি ও স্থানীয় লোকজন। তাঁরাই জলে নেমে দু’জনকে উদ্ধার করেন। ততক্ষণে মৃত্যু হয় তাঁদের। মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম গনেশ মণ্ডল। বয়স ৩৮। বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলায়। অপরজনের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, মাসচারেক আগে কেতুগ্রামের কল্যাণপুর ঘাটের কাছে বেআইনি বালি বোঝাই নৌকা উলটে যায়। মৃত্যু হয় মুর্শিদাবাদের ভরতপুর এলাকার বাসিন্দা দুর্লভ রাজবংশীর। অভিযোগ, মুর্শিদাবাদে সক্রিয় রয়েছে বেআইনি বালি কারবার চক্র। ওই বালি মাফিয়ারা জলপথে পূর্ব বর্ধমান এলাকায় এসে অজয় নদ ও ভাগীরথী নদী থেকে বালি তোলে। লোভনীয় মজুরির টোপ দিয়ে শ্রমিক ভাড়া করা হয়। শ্রমিকরা সেই প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী থেকে বালি তোলার কাজ করে। বারবার একই ঘটনা ঘটনায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর