অংশুপ্রতিম পাল, খড়গপুর: রেলের কোনও শীর্ষপদে ফের বাঙালির কীর্তি। ভারতীয় রেলে প্রথম কোনও মহিলা স্টেশন নির্দেশকের দায়িত্বে এলেন সোনালি পরুয়া৷ সোনালিদেবী খড়গপুর স্টেশনের নির্দেশকের দায়িত্বভার বুঝে নিয়েছেন। এর আগে তিনি দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের সহকারী অপারেশন ম্যানেজার (সাধারণ) পদে ছিলেন। তার আগে অবশ্য তিনি এই খড়গপুর রেল স্টেশনের ম্যানেজার ছিলেন৷
[যাত্রী পরিষেবায় বাড়তি নজর রেলের, আসছে ৬টি নতুন ট্রেন]
২০১৩ সালের চাকরি জীবনের শুরুতে একেবারে খড়গপুরের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেল স্টেশনের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে সোনালিদেবী পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ রেল স্টেশনের ম্যানেজার হিসাবে যান৷ সেখান থেকে ২০১৫ সালে তাঁকে বদলি করা হয়। চলে আসেন রেলের খড়গপুর ডিভিশনের সদর কার্যালয়ে৷ সেখানে সহকারী অপারেশন ম্যানেজার (সাধারণ) হিসাবে তাঁর পদোন্নতি হয়৷ সম্প্রতি খড়গপুর স্টেশনের নির্দেশক হিসাবে তিনি যোগ দিয়েছেন৷ চাকরি জীবনের শুরু থেকে এই খড়গপুরেই সোনালিদেবীর বেশিরভাগ সময় কেটেছে৷ সেই কারণে তাঁর কাছে খড়গপুর স্টেশন নতুন কোনও জায়গা নয়৷ তবে সময়ের ব্যবধানে অনেক কিছুর পরিবর্তন হয়েছে৷ খড়গপুর স্টেশনকে কেন্দ্র করে এখন ব্যস্ততা অনেক বেড়েছে৷ ছ’য়ের জায়গায় এখন খড়গপুর স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে আট হয়েছে৷ তার সঙ্গে পাল্লা দিয়ে রেলযাত্রীর সংখ্যাও বহুগুণ বেড়েছে৷ ফলে এখন খড়গপুর রেল স্টেশনের নির্দেশক হিসাবে দায়িত্ব পালন করা অনেকটাই চাপের৷
[বর্ষণে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ৩০৮ কোটি টাকা ঘোষণা রাজ্যের]
দেশের কয়েক লক্ষ রেলকর্মীর মধ্যে এমন কীর্তি। কী বলছেন ওই রেল আধিকারিক। সোনালিদেবী বলেন, “আমার প্রথম লক্ষ্য যাত্রী পরিষেবার মান আরও বাড়ানো৷ যাত্রীরা যাতে অযথা হয়রানির মধ্যে না পড়েন সেটার প্রতি অবশ্যই নজর থাকবে।” প্রসঙ্গত রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৭৫টি রেল স্টেশনকে এই ধরনের স্টেশন ডিরেক্টরের অধীনে আনা হয়েছে৷ তার মধ্যে খড়গপুর অন্যতম।
ছবি: সৈকত সাঁতরা
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন