অতুলচন্দ্র নাগ, ডোমকল: রাজ্যে ফের গ্রেপ্তার দুই বাংলাদেশি-সহ এক ভারতীয় দালাল।শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাদের। কাহারপাড়া সীমান্তে লোহার সেতুতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে। দু’জন বাংলাদেশের নাগরিক একথা স্বীকার করতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশিদের নাম নাম নুরুল ইসলাম (৪০) ও মহম্মদ বাদশা (৩০)। তারা বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জ থানার চর বাগডাঙা ও নরেন্দ্রপুরে গ্রামে। ধৃত ভারতীয় লালন শেখ (৩২)। তার বাড়ি মুর্শিদাবাদের রানিনগর থানার খামারপাড়া এলাকায়।
শনিবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করবে। সেই মতো রানিনগর থানার এএসআই শেখ মইদুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনী সীমান্ত এলাকায় নজরদারি শুরু করে। রাতে কাহারপাড়া লোহার সেতুতে তিনজনকে সন্দেহজনক অবস্থায় আসতে দেখেন পুলিশকর্মীরা। তাদের আটক করে জিজ্ঞাসা করতেই দু’জন স্বীকার করে তারা বাংলাদেশি। ভারতীয় যুবক লালন শেখকে টাকা দিয়ে তারা ভূ-খণ্ডে প্রবেশ করেছে বলে জানায়। তারপরই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এই লালনের বিরুদ্ধে অভিযোগ মোট সাতজন বাংলাদেশিকে ভারতে প্রবেশ করানোর বদলে সে ৬৩ হাজার টাকা নিয়েছে। ধাপে ধাপে তাদের ভারতে নিয়ে আসার পরিকল্পনা ছিল। দু’জনকে সেই মতো নিয়েও আসে। তবে গ্রেপ্তার হয়। কিন্তু বাংলাদেশিরা ভারতে আসছিল কেন? জিজ্ঞাসায় ধৃত বাংলাদেশিরা স্বীকার করেছে, কেরলে পরিযায়ী শ্রমিকের কাজে যাওয়ার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছে তারা।
পুলিশ আজ, রবিবার ধৃতদের লালবাগ আদালতে তুলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন করছে। ধৃত বাংলাদেশিদের বিরুদ্ধে বিদেশি আইনের ধারায় একটি সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
সর্বশেষ খবর
-
শাহের হাতেই শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠকে শুভেন্দু-সহ কেন্দ্রীয় নেতারা
-
ছেঁড়া জুতো পরে ‘ইক্কা’র ট্রেলার লঞ্চে, কোটি কোটি টাকার মালিক সানির এ কী দুর্দশা!
-
বিরাম নেই বৃষ্টির! কলকাতায় জারি হলুদ সতর্কতা, আর কী পূর্বাভাস হাওয়া অফিসের?
-
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র