Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

নেশা ছাড়ানোর নামে বেধড়ক মারধর, রিহ্যাব সেন্টারে মৃত্যু যুবকের

খবর ধামাচাপা দিতে মৃতের পরিবারকে টাকার টোপ কর্তৃপক্ষের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০১৮, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০১৮, ১৩:৪০

options
link
নেশা ছাড়ানোর নামে বেধড়ক মারধর, রিহ্যাব সেন্টারে মৃত্যু যুবকের zoom

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নেশা ছাড়ানোর নামে যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। অভিযোগ উঠল রিহ্যাব সেন্টারের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের জীবনজ্যোতি রিহ্যাব সেন্টার। মৃত যুবকের নাম রাজেশ চৌধুরি। নেশা ছাড়ানোর জন্যই দীর্ঘদিন ধরে ওই রিহ্যাবেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অভিযোগ, প্রায়দিনই  চিকিৎসাধীন রোগীদের উপরে মারধর করত কর্মীরা। এদিকে মারের দাপটে রাজেশবাবুর মৃত্যু হলে বাড়ির লোককে টাকা দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ

[পাঁচিল টপকে কীভাবে পাচার হত আগ্নেয়াস্ত্র, ইছাপুরে গোয়েন্দাদের দেখাবে ধৃতরা]

মৃত যুবকের পরিবারের অভিযোগ, নেশা ছাড়ানোর জন্য রাজেশকে বেধড়ক মারধর করা হয়েছে। তবে সোমবারই যে প্রথম মারধরের পর্ব শুরু, তা নয়। মাঝেমাঝেই তাঁর উপরে অত্যাচার চলত। সোমবার রিহ্যাবের দু’তিনজন কর্মী রাজেশবাবুকে ধরে বেধড়ক পেটায় বলে অভিযোগ। মারের দাপটে রাজেশবাবু কাহিল হয়ে পড়লেও তাঁকে রেহাই দেয়নি। চলতে থাকে মারধর। একসময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ততক্ষণে মুখ থেকে রক্ত বেরতে শুরু করেছে। তারপরেও চলে উন্মত্ত মারধর। এরমধ্যেই মৃত্যু হয় আক্রান্ত রাজেশ চৌধুরির। রোগী মৃত্যুর বিষয়টি বুঝতে পেরেই প্রমাদ গোনে রিহ্যাব সেন্টারের কর্মীরা। মৃতের পরিবারকে টাকা পয়সা দিয়ে ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টাও হয়। তবে তাতে সায় দেয়নি রাজেশ চৌধুরির বাড়ির লোকজন। পালটা ওই রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নিটের প্রশ্ন বিভ্রাটে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে চিঠি জাভড়েকরকে]

জানা গিয়েছে, জীবনজ্যোতি রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে আগেও রোগীকে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিবারই সমঝোতা করে দায় এড়াতে চেয়েছে কর্তৃপক্ষ। তবে এবারে ঘটনায় তা প্রায় অসম্ভব। কেন না মারধরের জেরে রোগীর মৃত্যু হয়েছে। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় বেশ বিপাকে ওই রিহ্যাব সেন্টার। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত কর্মীদের গ্রেপ্তার করেনি পুলিশ। উল্লেখ্য, রিহ্যাব সেন্টারে নেশা ছাড়ানোর নামে মারধরের ঘটনা নতুন কিছু নয়। উত্তর ২৪ পরগনার হালিশহরের একটি রিহ্যাব সেন্টারে রোগীকে পিটিয়ে মেরা ফেলার ইতিহাস রয়েছে। গতবছরই সেই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কও ছড়িয়েছিল।

ছবি: বিশ্বজিৎ নস্কর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.