Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

উপহার নিয়ে জেলে হাজির ‘সান্তা’, মুক্তির গান গাইলেন বন্দিরা

সংশোধনাগারে ক্রিসমাসের আনন্দ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০১৭, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০১৭, ১৫:২০

options
link
উপহার নিয়ে জেলে হাজির ‘সান্তা’, মুক্তির গান গাইলেন বন্দিরা zoom

ব্রতীন দাস, শিলিগুড়ি: ‘জিংগল বেলস…জিংগল বেলস…জিংগল অল দ্য ওয়ে…’। ক্রিসমাস ট্রি-কেক-সান্তা টুপি। চারদিকে এখন বড়দিনের আমেজ। আলোয় সেজেছে রাস্তাঘাট। উৎসবের আবহ। সেই খুশি থেকে ওঁরাই বা বঞ্চিত থাকেন কেন? তাই শুক্রবার সকালে জেলের গেটে রীতিমতো ‘উপহার’ নিয়ে হাজির ‘সান্তা। ঝুলিতে কেক, চকোলেট, কমলার সঙ্গে নতুন জামাকাপড় থেকে শীতবস্ত্র। সবাইকে ডেকে একে একে বিলি করা হল সেসব। আর সান্তার আগমনে স্টার, বেলুন, ক্রিসমাস ট্রি–তে সাজানো হল শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারের অন্দর। বন্দিরা গাইলেন মুক্তির গান।

SLG JAIL SANTA

Advertisement

[সৈকত শহরের অন্য পরিচয়, দিঘাকে নিয়ে তৈরি হল থিম সং]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নাচ-গান-নাটক। ঘণ্টা দু’য়েকের জমাটি অনুষ্ঠান। অতিথি শিল্পীদের পরিবেশনায় আপ্লুত মহিলা বন্দিরাও স্টেজে ওঠার আবদার রাখলেন। জেল সুপারের সবুজ সংকেত মিলতেই তাঁরা এগিয়ে এলেন। জনা পঞ্চাশেক অতিথি আর চারশোর বেশি বন্দির সামনে তাঁরা গাইলেন ক্যারল। অনুষ্ঠান শেষে শান্তির বার্তা দিলেন ফাদার। বললেন, ঝগড়া-বিবাদ নয়। সবাইকে ভালবাসতে হবে। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে। মাইক্রোফোন হাতে ফাদারের ওই বার্তা জেলের মোটা পাঁচিল ভেদ করে যেন ছড়িয়ে পড়ল বাইরেও। শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার নবীন কুজুর বলেন, “সংশোধনাগারের বন্দিদের সংশোধন করাটাই মূল লক্ষ্য। যাতে তারা বাইরে বেরিয়ে আর কোনওরকম অপরাধ না করে। সুস্থ সমাজের অঙ্গ হয়ে ওঠে। সেই লক্ষ্যে সংশোধনাগারের অন্দরে নানা কর্মসূচি নেওয়া হয়ে থাকে। এটাও তারই অঙ্গ।”

SLG JAIL SANTA2

[নজরদারির অভাবে চরিত্র বদল চড়ুইভাতির, দূষণের কবলে পিকনিক স্পটগুলি]

শিলিগুড়ি জেলে এদিন বন্দির সংখ্যা ছিল ৪২৫ জন। এর মধ্যে ২৭ জন মহিলা। বেশিরভাগই পাহাড়ের অশান্তির ঘটনায় ধৃত। বিচারাধীন। বরাবরই পাহাড়ে দারুণ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে থাকে বড়দিনের উৎসব। এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন সেই উৎসবেরই স্বাদ অনেকটা পেলেন বন্দিরা। তবে অনুষ্ঠানের মাধ্যমে ধর্ম-বর্ণ-জাতপাতের সীমারেখাকে অতিক্রম করে সবাইকে ভালবাসার বার্তাই দেওয়া হয় এদিন। কোনটা করা উচিত আর কোনটা নয়, সেটাও তুলে ধরা হয় বন্দিদের সামনে।

[কেমন হল ‘আমাজন অভিযান’, অ্যাডভেঞ্চারের রসদ কি পেল বাঙালি?]

SLG JAIL SANTA3

জেলের অন্দরে প্রাক-বড়দিনের অনুষ্ঠানে যেমন পাহাড়ের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়, তেমনই যোগ দিয়েছিলেন একাধিক গির্জার ফাদার ও সিস্টাররা। বাইবেল থেকে যীশুর বাণী তুলে ধরেন তাঁরা। নাটকের মাধ্যমেও ভাল-মন্দর তফাতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন শিল্পীরা। মানুষের ভাল করার মধ্যে দিয়েই যে মুক্তির পথ মিলতে পারে, তা বোঝানো হয়।  জেল সুপার বলেন, শিলিগুড়ি জেলের বন্দিদের নিয়ে ক্রিকেট, ভলিবল টুর্নামেন্ট হয়েছে এর আগে। মহিলা বন্দিদের জন্য জানুয়ারিতে নানা ধরনের খেলার আসর বসতে চলেছে। গান-নাটক শিখছে সকলে। শিলিগুড়ি জেলে চালু হয়েছে বন্দিদের নিজেদের হাতে বানানো খাবারের ক্যান্টিন। সেসব পদও এদিন পরখ করে দেখেন অতিথিরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.