Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Durgapur

শিল্পনগরী দুর্গাপুরে হাজার কোটি টাকার বিনিয়োগ! আগ্রহ প্রকাশ ২০টি বেসরকারি সংস্থার

প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:৫৭

link
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:৫৭

options
link
শিল্পনগরী দুর্গাপুরে হাজার কোটি টাকার বিনিয়োগ! আগ্রহ প্রকাশ ২০টি বেসরকারি সংস্থার zoom
ফাইল ছবি।

দীর্ঘদিনের শিল্প মন্দার পর ফের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে শিল্পনগরী দুর্গাপুরে। বিজেপি নেতৃত্বের দাবি, শহরে ২০টি বেসরকারি সংস্থা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় যাওয়ার পথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পশ্চিম বর্ধমান জেলার ৯ জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, “আগামী ২২ জুলাই বিধানসভায় জেলার ৯ জন বিধায়ককে নিয়ে শিল্প প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বিনিয়োগকারী সংস্থাগুলির প্রস্তাব ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।” এছাড়াও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, দুর্গাপুর নগর নিগমের নির্বাচন নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুরসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পরই দুর্গাপুরের উন্নয়নের গতি আরও বাড়বে এবং শিল্প-পরিকাঠামোয় বড় পরিবর্তন দেখা যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একসময় পূর্ব ভারতের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র ছিল দুর্গাপুর। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন, বিওজিএল এবং এমএএমসি-র মতো বড় শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই শিল্পে মন্দা শুরু হয়। পরে রাজ্য সরকারের অধীন দুর্গাপুর কেমিক্যালস কারখানাও কার্যত বন্ধ হয়ে পড়ে। ফলে কর্মসংস্থান থেকে শুরু করে শিল্প অর্থনীতি সব ক্ষেত্রেই বড় ধাক্কা খায় এই শিল্পনগরী। এই পরিস্থিতিতে ২০টি বেসরকারি সংস্থার বিনিয়োগে আগ্রহ প্রকাশের খবর নতুন আশার সঞ্চার করেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পের পুনর্জাগরণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ডা. বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুর আবারও শিল্প মানচিত্রে নিজের হারানো গৌরব ফিরে পাবে বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.