সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিজের গড়েই ধাক্কা খেলেন নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে আবারও ভাঙন ধরল আইএসএফে। এবার দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের বুথ সভাপতি-সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মী দলবদল করেছেন। যদিও দলে ভাঙনের তত্ত্ব মানতে নারাজ আইএসএফ। তাঁদের দাবি, নিজেদের লোককেই ISF সাজিয়ে দলে যোগদান করিয়েছে তৃণমূল। যদিও তাঁদের দাবিকে আমল দিতে নারাজ ঘাসফুল শিবির।
জানা গিয়েছে, ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর ৬০ নম্বর বুথের আইএসএফ সভাপতি সফিকুল ইসলাম-সহ বেশ কিছু আইএসএফ কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। ভাঙড়ের তৃণমূল নেতা খাইরুল ইসলামের হাত ধরে তাঁরা ঘাসফুল শিবিরে যোগ দেন। দলবদলের পর এলাকায় একটা মিছিলও বের করেন তাঁরা। দলবদল করা নেতা-কর্মীরা জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে কাজ করছে তৃণমূল। সেই কর্মযজ্ঞে শামিল হতেই এবার তৃণমূলে যোগ দিলেন।
[আরও পড়ুন: মানসিক অবসাদের জের! বাইপাসের ধারে আত্মঘাতী বৃদ্ধ]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের