শংকরকুমার রায়, রায়গঞ্জ: সিবিআই তদন্তের দাবি জানাতে দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন স্বামীরা৷ সোমবার সকালে ইসলামপুরের দাঁড়ভিট স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন নিহত দুই ছাত্রের মা-সহ পরিবারের অন্যান্যরা৷ তাঁদের সাফ কথা, ইসলামপুর কাণ্ডে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত স্কুল খুলতে দেবেন না৷ এদিকে স্কুলের মাঠে শোকসভা করলেন স্কুলের অভিভাবকরা৷ শোকসভায় হাজির ছিলেন দাড়িভিট হাই স্কুলের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধিও৷
[ফেসবুকে কারবাইন হাতে ছবি পোস্ট, আটক তৃণমূলনেত্রীর স্বামী]
গত ২০ সেপ্টেম্বর উর্দু শিক্ষকের নিয়োগের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন দুই ছাত্র৷ গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার দিন গুলি চালিয়েছিল পুলিশই৷ ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে গত বুধবার রাজ্যে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছিল বিজেপি৷ সেদিনও পুলিশ-জনতা সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ শুধু তাই নয়, এ রাজ্যে ছাত্রমৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি৷ গেরুয়া শিবিরের প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি গিয়েছেন নিহত দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের বাবা৷ সোমবার সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখাও করেছেন নিহতের পরিবারের সদস্যরা৷

ইসলামপুর কাণ্ড নিয়ে যখন রাজনৈতিক স্তরে তৎপরতা তুঙ্গে, তখন দাড়িভাটি হাই স্কুলে ফের পঠনপাঠন শুরু তোড়জোড় শুরু হয়ে গিয়েছে৷ রবিবার স্থানীয় বিডিও অফিসে দাড়িভিট হাই স্কুলের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন ইসলামপুরের এসডিপিও৷ বৈঠকে হাজির ছিলেন বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালও৷ স্কুলের মাঠে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়৷ রাতভর রীতিমতো মাইকিং করে সেকথা জানিয়েও দেওয়া হয়৷ সোমবার সকালে দাড়িভিট হাই স্কুলের মাঠে যখন জড়ো হন অভিভাবকরা, তখন স্কুলে আসেন নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের মা ও পরিবারের অন্যান্যরা৷ স্কুলের গেটে সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ নিহতদের পরিবারের দাবি, ইসলামপুর কাণ্ডে দোষীর সাজা না হওয়া পর্যন্ত স্কুল খোলা যাবে না৷ এদিকে দাড়িভিট হাই স্কুলের মাঠে তাপস বর্মন ও রাজেশ সরকারের স্মরণে শোকসভা করলেন অভিভাবকরা৷ শোকসভার হাজির ছিলেন স্কুল পরিচালন সমিতির সরকারি প্রতিনিধিরাও৷
[প্রধান শিক্ষক দুজন! প্রাথমিক বিদ্যালয়ে শিকেয় পঠনপাঠন]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা