সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো কার্নিভালের সাফল্যের পর এবার চন্দননগরের জগদ্ধাত্রীর শোভাযাত্রাকেও কার্নিভালের রূপ দেবে রাজ্য সরকার৷ নবান্ন সূত্রে খবর, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কার্নিভালের জন্য পর্যটন দপ্তরের তরফে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷ টিভি ও সোশ্যাল মিডিয়ার হাত ধরে যাতে দেশ-বিদেশে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর খ্যাতি প্রচার করা যায় তারও ব্যবস্থা করা হয়েছে বলে খবর৷ রেড রোর্ডে দুর্গাপুজো কার্নিভালের মতো চন্দননগরেও দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করা যায়, সেবিষয়েও পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্য পর্যটন দপ্তর৷
[প্রতিবন্ধীকে নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার অবসরপ্রাপ্ত জওয়ান]
চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যতটা বিখ্যাত, ততটাই জনপ্রিয় শোভাযাত্রা৷ চন্দননগরের নিজস্ব আলো গোটা রাজ্যে তার জনপ্রিয়তা রয়েছে৷ পুজোর পাশাপাশি শোভাযাত্রা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই নজরকারা৷ ঐতিহ্যপূর্ণ এই শোভাযাত্রাকেই আন্তর্জাতিক প্রচারের আলোয় আনতে চলছে রাজ্যের পর্যটন দপ্তর৷ রেড রোডের দুর্গাপুজোর কার্নিভালের মতো চন্দননগরকেও সমান গুরুত্ব দিতে একগুচ্ছ পরিকল্পনা নিতে শুরু করেছে রাজ্য৷ ইতিমধ্যেই সেই কাজ অনেকটাই গুটিয়ে আনা সম্ভব হয়েছে৷ চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি৷
[রাতে অন্তরঙ্গ মুহূর্তে নবদম্পতির ঘরে উঁকি, এ কী পরিণতি হল যুবকের!]
রাজ্যের পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর চন্দননগরের যে পুজো কমিটিগুলি শোভাযাত্রায় অংশ নিত, এবার তা করা হবে কার্নিভালের মধ্য দিয়ে৷ টিভিতে লাইভ সম্প্রচারের মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেশ-বিদেশে এই পুজো ছড়িয়ে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে৷
[চেয়ার জনগণের, মেঝেতে বসে সরকারি কাজ সামলান জনপ্রতিনিধি]
এমনিতেই চন্দননগরের প্রাচীন জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা দেখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান৷ গঙ্গার ঘাটে ভিড় জমান বাসিন্দারা৷ সিুঁদর খেলা থেকে মিষ্টিমুখ, ঢাকের তালে নদীর তীরে নাচ, রাতভর আড্ডা, নদীর উপর রংবাহারি বাজির প্রদর্শন, সঙ্গে চন্দননগরে সাবেকি আলোয় জমে ওঠে গোটা বিসর্জন প্রক্রিয়া৷ ফলে, এমন উৎসবের মাঝে দেশ-বিদেশের পর্যটকদের টানতে মরিয়া চেষ্টা শুরু করেছে পর্যটন দপ্তর৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর