Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Jagannath Chatterjee

৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী

রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য 'প্রধানমন্ত্রী সেতু' যোজনার কথাও জানান জগন্নাথ চট্টোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৯:৩৪

options
link
৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী zoom
ডবল ইঞ্জিন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ।
Advertisement

ডবল ইঞ্জিন সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ। ৫১ সরকারি আইটিআই কলেজকে আধুনিকীকরণের কথা ঘোষণা করেন রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরিশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। ওই কলেজগুলিকে বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্সে পঞ্চম বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, “রাজ্যের ৫১ সরকারি আইটিআই কলেজকে এবার বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়া হবে। যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত করা যায়।”

রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির রূপরেখা তুলে ধরেন উচ্চশিক্ষা মন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির জন্য ‘প্রধানমন্ত্রী সেতু’ যোজনার কথা। আইটিআই কলেজগুলির আধুনিকীকরণ নিয়ে মন্ত্রীর বলেন, “যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো দ্রুত উন্নত করা যায়। তা-ই নতুন সরকারের লক্ষ্য।” জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, “রাজ্যের ৫১ সরকারি আইটিআই কলেজকে এবার বেসরকারি বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়া হবে। যাতে অনেক বেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নত করা যায়।” তাঁর আরও সংযোজন, “দেশের অন্যান্য রাজ্যগুলির মতোই এ রাজ্যেও বিভিন্ন বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হবে। পশ্চিমবঙ্গে টাটা-র মতো প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে এই কলেজগুলি পরিচালনার দায়িত্বভার থাকবে।”

Advertisement

শিল্পপতিদের উদ্দেশে এ দিন জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সরকার নিজের দায়িত্ব সম্পূর্ণ পালন করবে। তবে আমরা বেঙ্গল চেম্বার এবং অন্যান্য বণিক সভা ও শিল্পপতিদের কাছে অনুরোধ রাখব, আপনারা এগিয়ে আসুন। এই রাজ্যে আরও বেশি করে বিনিয়োগ করুন। আমরা সবাই মিলে যৌথভাবে এ রাজ্যে বাণিজ্যের একটি সুস্থ পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলব।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.