Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

থানার কোয়ার্টারে সাব-ইনস্পেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ভোটের কাজ সেরে ফিরেছিলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৮, ১১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০১৮, ১১:১৪

options
link
থানার কোয়ার্টারে সাব-ইনস্পেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থানার কোয়ার্টারে সাব-ইনস্পেক্টরের রহস্যজনকভাবে মৃত্যু। তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। পুলিশের দাবি, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতী হয়েছেন জগদ্দল থানার সাব-ইনস্পেক্টর অরিন্দম কুণ্ডু (৩৮)। এদিকে পরিবারের অভিযোগ, অরিন্দমের মৃত্যুর জন্য দায়ী উর্ধ্বতন কর্তৃপক্ষ।

সোমবার সারাদিন ভোটের কাজ করেন অরিন্দম। সন্ধেয় থানা চত্বরে নিজের কোয়ার্টারে ফেরেন। সূত্রের খবর, ফিরে বেশ খোশ মেজাজেই ছিলেন সাব-ইনস্পেক্টর। সকলের সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলেন। রাতে কোনও একটি কাজের জন্য তাঁকে ডাকতে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পুলিশকর্মীরা। গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো হয়েছিল। ঘটনার পরই চাপানউতোর শুরু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নির্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল, বিরোধিতা করে জিতলেও দলে না ফেরানোর সিদ্ধান্ত মমতার]

পুলিশের একাংশের দাবি, স্ত্রী সুমনা কুণ্ডুর সঙ্গে অশান্তি চলছিল অরিন্দমবাবুর। সুমনার অবৈধ সম্পর্ক ছিল বলেও অভিযোগ তোলা হয়। ঘটনার পর গভীর রাতে জগদ্দল থানায় যান অরিন্দমের বাবা অমর কুণ্ডু, মাসি সুধা ঘোষ, মামা প্রতাপ সর্দার-সহ অন্যান্য আত্মীয়রা। তাঁরা অভিযোগ তোলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ নানাভাবে মানসিক অত্যাচার চালাচ্ছিল অরিন্দমের উপর। এদিনও সারাদিন ভোটের কাজের পর যখন তিনি কোয়ার্টারে ফিরে আসেন, তখন নতুন কোনও কাজ চাপিয়ে দেওয়া হয় তাঁর উপরে। এমনটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অরিন্দমবাবুর মৃত্যুর নেপথ্যেও ষড়যন্ত্র দেখছেন তাঁরা। পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল তাঁর। এভাবে আত্মহত্যা তিনি করতেই পারেন না বলে দাবি পরিবারের। এর আগে বরাহনগর থানায় ছিলেন তিনি। সেখানেও কাজের ক্ষেত্রে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে জগদ্দল থানায় প্রাথমিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

17800336_1302227076534078_4920755850366850782_n

এদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে জগদ্দল থানার অফিসারদের বিরুদ্ধে। অরিন্দমবাবুর পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযোগ না জানানোর জন্য সুমনাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তাঁকে বলা হয়, অভিযোগ না দায়ের করলে ক্ষতিপূরণের টাকা ও পুলিশের চাকরি দু’টোই পাবেন তিনি। যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের আবার দাবি, ঘরোয়া অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন চাপা স্বভাবের যুবক।

[সৌহার্দ্যের ভোট, তিলাই গ্রামে ছোলা, বোঁদে বিতরণ তৃণমূল-বিজেপি সদস্যদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.