শান্তনু কর, জলপাইগুড়ি: পারিবারিক জমি বিবাদ। সেই বিবাদের জেরে খুন হন ধূপগুড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল। তাঁকে খুনের দায়ে আজ, শুক্রবার এক মহিলা-সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জলপাইগুড়ি (Jalpaiguri) অতিরিক্ত জেলা আদালত। সঙ্গে ১ জনকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।
সালটা ২০২২। ১৪ মে ধুপগুড়ি ব্লকের ঝাড় শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল খুন হন। জমি বিবাদকে কেন্দ্র করে তাঁকে পিটিয়ে খুন করা হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোবিন্দের। বাসন্তী সরকার, নিখিল সরকার, বুদ্ধেশ্বর মণ্ডল, বিশ্বনাথ সরকার ও শম্ভু মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে তারা বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে গোবিন্দবাবুকে।
তিন বছরের বেশি সময় মামলা চলে। পুলিশ বাসন্তীদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। মামলায় বারো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। একাধিক প্রমাণ দেওয়া হয়। মামলাকারী ও বিরোধীপক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক বাসন্তী সরকার, নিখিল সরকার, বুদ্ধেশ্বর মণ্ডল, বিশ্বনাথ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শম্ভু মণ্ডলকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব জানিয়েছেন, তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বিচারক অভিযুক্তদের দোষী সাবস্ত্য করেন। এদিন এক মহিলা-সহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে নির্দেশ দিয়েছে আদালত।
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর