Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Jalpaiguri

নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, প্রতিবেশী যুবককে ২০ বছরের সাজা শোনাল আদালত

ঘটনাটি ২০২১ সালের জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৫, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৫, ১৮:০৭

options
link
নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, প্রতিবেশী যুবককে ২০ বছরের সাজা শোনাল আদালত zoom
প্রতীকী ছবি
Advertisement

শান্তনু কর, জলপাইগুড়ি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এক যুবক। তাকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা শোনাল জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। এছাড়াও নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও নির্দেশে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার। নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এক প্রতিবেশী যুবককে। সেই বছর মার্চ মাসে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল প্রতিবেশী যুবক। ওই নাবালিকাকে এলাকারই একটি গোডাউনে আটকে রেখে তার উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। পরে ওই নাবালিকার পরিবার তাকে উদ্ধার করে। পরিবারের তরফ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

তদন্তে নেমে পুলিশ দ্রুত ওই যুবককে গ্রেপ্তার করে। পকসো ধারায় শুরু হয় মামলা। জলপাইগুড়ি বিশেষ আদালতে এই মামলার শুনানি শুরু হয়। সাক্ষ্যপ্রমাণের উপর ভিত্তি করে দ্রুত বিচারপ্রক্রিয়া চলতে থাকে। ওই যুবককে দোষী সাব্যস্ত করা হয়। আজ শনিবার ওই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। একই সঙ্গে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। এই কথা জানিয়েছেন, পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.