অরূপ বসাক, মালবাজার: ১০ দিন পর উদ্ধার হল জলপাইগুড়ির জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের দেহ৷ শুক্রবার সকালে মূর্তি নদীর ৩ নম্বর ব্রিজের দিক থেকে উদ্ধার হল বাপ্পা সাহার দেহ৷ বাপ্পার বন্ধু-সহ ধৃত ৩ জনকে জেরা করেই নদীতে তল্লাশি চালায় পুলিশ৷ সকাল থেকে তল্লাশি চালিয়ে ব্রিজের নিচ থেকে দেহ উদ্ধার হয় বাপ্পার৷
[জলপাইগুড়িতে ক্রিকেটার নিখোঁজ রহস্যে বন্ধুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ]
জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন বাপ্পা সাহা৷ নিউটাউন পাড়ার বাসিন্দা ছিলেন তিনি৷ ছোট থেকে ওই এলাকাতেই বেড়ে ওঠে বাপ্পা৷ একইসঙ্গে ওই এলাকায় বড় হয়ে ওঠে আনন্দ সরকার৷ তার সঙ্গে বাপ্পার বন্ধুত্ব দীর্ঘদিনের৷ হরিহর আত্মা বলেই এলাকায় পরিচিতি ছিল দুজনের৷ বাপ্পা ও আনন্দের প্রায়ই একে অপরের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকত৷ ১০ জুলাই রাতে আনন্দের বাড়িতেই ছিলেন বাপ্পা৷ পরেরদিন মঙ্গলবার মূর্তিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে আনন্দ ও বাপ্পা৷ পরিকল্পনামাফিক ওইদিন সকালে আনন্দর গাড়িতে করেই বেড়াতে যায় তারা৷ সঙ্গে ছিলেন আনন্দর স্ত্রী, শ্যালক ও গাড়িচালক৷ আচমকাই আনন্দ জানান, মূর্তিতে তলিয়ে গিয়েছেন বাপ্পা৷ খবর পৌঁছায় বাপ্পার বাড়িতেও৷ জানানো হয় মেটেলি থানার পুলিশকেও৷
[বেআইনিভাবে পুকুর ভরাটে মদত, খড়দহে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর]
জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পরিবারের অভিযোগ, বন্ধু আনন্দ সরকার তার শ্যালক ও গাড়িচালককে সঙ্গে নিয়ে বাপ্পাকে অপহরণ করেছে৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৪ জুলাই বাপ্পার বন্ধু আনন্দ সরকার, তার শ্যালক ও গাড়িচালককে গ্রেপ্তার করে৷ তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে মূর্তি নদীতে তল্লাশি চালায় পুলিশ৷ সেই মতো পুলিশ তল্লাশি চালিয়ে বাপ্পার দেহ উদ্ধার করে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে বাপ্পাকে৷ তবে কী কারণে খুন করা হয়েছে প্রাক্তন ক্রিকেটারকে সে বিষয়ে এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিশ৷
সর্বশেষ খবর
-
ধাক্কা ট্রাম্পের! ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ কংগ্রেসের নিম্নকক্ষে, ভোট দিলেন ২ রিপাবলিকানও
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর
-
কলকাতা বন্দরে দেশবিরোধীদের মদত তৃণমূল মাফিয়াদের! গোয়েন্দা নজরদারির পথে রাজ্য সরকার
-
পুরনো ফোন বিক্রি করলে তথ্য বেহাত হবে না তো? এই সহজ পদ্ধতিতে থাকুন নিরাপদ