Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Jalpaiguri

রাস্তায় দাঁড়িয়ে স্বয়ং ‘যমরাজ’, ট্রাফিক আইন ভাঙলেই…জলপাইগুড়িতে অবাক পথচারীরা

চোখ পাকিয়ে গদা কাঁধে যমরাজ এগিয়ে আসছেন গটগট করে। কিন্তু কেন?

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৯:০২

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৯:০২

options
link
রাস্তায় দাঁড়িয়ে স্বয়ং ‘যমরাজ’, ট্রাফিক আইন ভাঙলেই…জলপাইগুড়িতে অবাক পথচারীরা zoom
জলপাইগুড়ির রাস্তায় দাঁড়িয়ে স্বয়ং 'যমরাজ'।

মাঝ রাস্তায় দাঁড়িয়ে যমরাজ! শুনে অবাক লাগলেও এটাই সত্যি। চোখ পাকিয়ে গদা কাঁধে এগিয়ে আসছেন গটগট করে। কিন্তু কেন? এখানেই তো আসল টুইস্ট। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সেই নির্দেশ মেনেই মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, ‘হেলমেট পরবেন না কি জীবন বিপন্ন করবেন, পছন্দ আপনার।’ হেলমেট বাধ্যতামূলক করতেই এই অভিযান বলে জানান পুলিশ।

বৃহস্পতিবার এক অবাক করা ভূমিকায় দেখা গেল নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডকে। সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে রাস্তায় নেমে পড়লেন স্বয়ং ‘যমরাজ’। নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ার যমরাজের বেশে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস রোডে ট্রাফিক আইন ভঙ্গকারীদের সচেতন করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Jalpaiguri Traffic Guard's campaign to make traffic violators aware
বাইক আরোহীদের যমরাজ সেজে ট্রাফিকের পাঠ দিলেন সিভিক ভলান্টিয়ার।

শুধু তাই নয়, এদিন নিয়ম ভাঙলে জরিমানার সতর্কবার্তা নয়, পুলিশের পক্ষ থেকে চকলেটও বিলি করা হয় পথচলতি মানুষকে। অভিনব এই উদ্যোগ ঘিরে অবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা।

jalpaiguri-traffic-guards-campaign-to-make-traffic-violators-aware
পথচলতি মানুষকে চকলেট বিলি করা হল ট্রাফিক পুলিশের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সচেতনতা প্রচার চালান হলেও আগামিকাল থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা থেকে জেলায় বাইক আরোহীদের হেলমেটে কড়াকড়ি করেছে পুলিশ। গত তিনদিনে কলকাতায় ৩ হাজারেরও বেশি বিনা হেলমেট ছাড়া বাইকআরোহীরা ধরা পড়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.