অরূপ বসাক, মালবাজার: আহত ট্রাক ড্রাইভারকে ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে আটক করা হয় মালিকের তিনটি ট্রাক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়িতে। ট্রাক থেকে মাল নামাতে গিয়ে দেড় মাস আগে গুরুতর আহত হয় জলপাইগুড়ির দক্ষিণ ওদলাবাড়ি এলাকার এক ট্রাক চালক। আহত অবস্থায় প্রথমে তাঁকে জলপপাইগুড়ি এবং পরে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়ে দিয়েছেন, তাঁর কোমড়ের হাড় ভেঙ্গে গিয়েছে। এরপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। বারবার ট্রাক মালিককে ক্ষতিপূরণের জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন আহত ট্রাক চালকের ভাই মহম্মদ বাবলু। কিন্তু ওদিক থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর তাঁর পরিবারের লোকজন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেন। তাই অবশেষে ক্ষোভে ফেটে পড়েছেন আহতের পরিবার ও গ্রামের মানুষ। তাঁরা মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকায় ওই মালিকের তিনটি মালবোঝাই ট্রাক আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এলাকার যানচলাচল।
[টাগের্ট বাংলার বৌধ্য গুম্ফা, মুর্শিদাবাদে ৮০ যুবক নিয়োগ জেএমবি’র]
গুরুতর আহত ওই ট্রাক চালকের নাম মহম্মদ বুলু। আহত ওই ট্রাক চালকের ভাই মহম্মদ বাবলু অভিযোগ করেন, ‘আমার দাদা চ্যাংড়াবান্ধার ট্রাক মালিক মহম্মদ ইদু (সদাগর)-র ট্রাক চালাত। গত দেড় মাস আগে ও ট্রাকে করে বোল্ডার নিয়ে ওদলাবাড়ি থেকে নিয়ে চ্যাংড়াবান্ধায় গিয়েছিল। সেখানে ট্রাকের ডালা খুলতে গিয়ে সমস্ত পাথর দাদার গায়ে এসে পড়ে। খবর পেয়ে আমরা গুরুতর আহত অবস্থায় দাদাকে প্রথমে জলপাইগুড়ি এবং পরে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন দাদার কোমড় ভেঙ্গে গিয়েছে। অপারেশন করতে প্রচুর টাকার প্রয়োজন। সেই সময় আমরা ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তিনি আমাদের কথায় কোনওরকম গুরুত্বই দেননি। এরপর আমরা গ্রাম থেকে চাঁদা তুলে পাটনায় নিয়ে যাই দাদাকে। সেখানে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু তাও দাদা এখনও উঠে দাঁড়াতে পারল না। ডাক্তার বলেছে দাদার কোমড়ের নিচের অংশে প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছে।’

মহম্মদ বুলুর স্ত্রী সোপিয়া বেগম বলেন, ‘এব্যাপারে আমরা চ্যাংড়াবান্ধা থানায় অভিযোগ জানাতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। এই অবস্থায় চরম অসুবিধার মধ্যে পড়েছি আমি। এখন ওনার চিকিৎসার জন্য আরও ৫০ হাজার টাকা প্রয়োজন, এদিকে আমাদের হাতে কোনও টাকা নেই। তাই বাধ্য হয়ে আমরা বিক্ষোভ দেখিয়েছি।’
এখন এলাকার যানচলাচল স্বাভাবিক হলেও, গ্রামের মানুষ ওই তিনটি মালবোঝাই ট্রাককে ছাড়েননি।
[নয়া উপাচার্য পেল বিশ্বভারতী, অচলাবস্থা কাটিয়ে দায়িত্বে প্রাক্তনী সবুজকলি সেন]
সর্বশেষ খবর
-
শ্যামাপ্রসাদের আত্মত্যাগ স্মরণ মোদি-শুভেন্দুর, ইকো পার্কে দিলীপ, মুরলীধর সেন লেনে শ্রদ্ধা শমীকের
-
বিক্ষোভকারীদের উপর ফের গুলিবৃষ্টি, পাক সেনার বর্বরতায় লাশ গুনছে অধিকৃত কাশ্মীর
-
কেন ভিনির বদলে পেনাল্টি নিলেন ব্রুনো? সমালোচনার মাঝে মুখ খুললেন ব্রাজিল কোচ
-
১২৫ ফুট মূর্তির শিলান্যাস-সহ একাধিক কর্মসূচি, শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী পালনে শহরে শাহ
-
‘শুধু আমেরিকা কেন, ভারতও আমাদের ভালো বন্ধু’, ভ্যান্সের দাবি উড়িয়ে বার্তা নেতানিয়াহুর