অর্ণব আইচ: রাজ্যে আরও এক জেএমবি (JMB) জঙ্গিদের লিংকম্যানের হদিশ। বৃহস্পতিবার সকালে বারাসত থেকে অভিযুক্ত রাহুল সেন ওরফে রাহুল কুমারকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (Kolkata Police STF)। অভিযোগ, রাহুল ওরফে লালু ‘হুন্ডি’ ব্যবস্থার মাধ্যমে জেএমবি জেহাদিদের টাকাপয়সার জোগান দিত। এমনকী, নাজিউর-সহ একাধিক বাংলাদেশি জঙ্গিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের খবর, আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে তাকে।
দিন কয়েক আগেই খাস কলকাতা থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবাদিকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। তার পর থেকেই তাদের লিংকম্যানদের খোঁজে জাল পেতেছে পুলিশ। চলছে চক্রের শিকড়ের খোঁজ। সেই তদন্তে নেমেই পুলিশের খাতায় উঠে আসে বারাসতের বাসিন্দা রাহুল ওরফে লালুর নাম। জানা যায়, জনৈক রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু টাকা পয়সার জোগান দিত নাজিউরদের। বিদেশ থেকে আসা টাকা লালুর মাধ্যমেই পৌঁছে যেত জেএমবি সন্দেহভাজনদের কাছে। শুধু টাকাপয়সাই নয়, লালু অন্যান্য লজিস্টিক সাপোর্টও দিত তাদের। উল্লেখ্য, হুন্ডি ব্যবস্থাও হল এক ধরনের হাওয়ালা ব্যবস্থা। যার মাধ্যমে বিদেশ থেকে টাকার জোগান আসত।
[আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, সপ্তাহান্তে রাজ্যে দুর্যোগের ভ্রূকুটি]
[আরও পড়ুন:জলপাইগুড়িতে পুকুর থেকে উদ্ধার ৩ নাবালিকার দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা]
সর্বশেষ খবর
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর
-
বিশ্বকাপ শেষ হতেই দুঃসংবাদ! প্রয়াত দু’বারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলার
-
‘সলমনের খামারবাড়িতে যেতে পারেন, তবে বেরনো মুশকিল’! বিস্ফোরক খানেদের জামাই আয়ুষ শর্মা