সঞ্জিত ঘোষ, নদিয়া: কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় পুলিশের জালে আরও ২ জন। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে বিমল শেখ ও জামির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, এফআইআরে নাম ছিল ধৃতদের।
গত ২৩ জুন, সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। তার পরপরই দুপুর নাগাদ মোলান্দি গ্রামে বোমা ফেটে বছর তেরোর নাবালিকার মৃত্যুর খবর মেলে। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী নিজে এক্স হ্যান্ডলে পোস্ট করে দুঃখপ্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। তাঁর নির্দেশের ২৪ ঘণ্টা আগেই বোমাবাজির ঘটনা জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। একে একে আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে গ্রেপ্তার করা হল আরও ২ জনকে।
প্রসঙ্গত, কালীগঞ্জের ঘটনার পরই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পৌঁছে যান মোলান্দি গ্রামে নিহত নাবালিকার বাড়িতে। নিহতের মা মেয়ের সুবিচারের দাবি জানিয়েছেন বিধায়কের কাছে। বিধায়ক একটি খাম দিতে চান তাঁকে। তা প্রত্যাখ্যান করে মহিলা জানান, অর্থের প্রয়োজন নেই, তাঁরা চান মেয়ের মৃত্যুর সুবিচার। এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় হুমায়ুন কবীরকে। এই খবর দলের কাছে পৌঁছতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠান তাঁকে।
সর্বশেষ খবর
-
ধর্মতলা চত্বরে সম্ভব নয় ২১ জুলাইয়ের সভা! ৬০ দিন জারি ১৬৩ ধারা, কী করবে কালীঘাট তৃণমূল?
-
জামিন মিলল না, হাজতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন ও উজ্জ্বল বিশ্বাস!
-
পুলিশের কাজে বাধা! এবার অপরূপার বিরুদ্ধে মামলা, মঙ্গলেই যেতে হবে থানায়
-
‘এই ভূখণ্ড পাকিস্তানের নয়, ভারতের সঙ্গে যোগাযোগ করব’, শাহবাজের বুক কাঁপিয়ে হুঁশিয়ারি পিওকে-বাসীর
-
চুরিতে সাহায্য! রাম মন্দির কাণ্ডে এবার নজরে ব্যাঙ্কও, কতটা গভীরে শিকড়?