রমনী বিশ্বাস, তেহট্ট: প্রয়াত তৃণমূল বিধায়ক। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। রাজনীতির ময়দানে তিনি ‘লাল’ নামেই পরিচিত ছিলেন।
শনিবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন নাসিরউদ্দিন। এরপর তাঁকে পলাশির মীরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন। নাসিরউদ্দিনের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসনি ফাঁকা হয়ে গেল। ফলে এই আসনে উপনির্বাচন করাতে হবে। যদিও আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মাস ছয়েক জন্য নতুন বিধায়ক পাবে কালীগঞ্জ।
নাসিরউদ্দিন আহমেদ পেশায় আইনজীবী ছিলেন। এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। ২০১১ সালে প্রথমবার তৃণমূলের বিধায়ক হন। ২০১৬ সালে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হলেও পরে সেই হাসানুজ্জামান তৃণমূলে যোগ দেন। ২০২১ সালে আবারও টিকিট পান ‘লাল’ সাহেব। ভোটে জিতে আবার কালীগঞ্জ থেকে বিধায়ক হন। তার এই প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়ল কালীগঞ্জের তৃণমূল নেতৃত্ব। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
সর্বশেষ খবর
-
এইচআইভি আক্রান্ত বলে তৃণমূল আমলে কাজ হারান স্বাস্থ্যকর্মী! ‘বরদাস্ত নয়’, পদক্ষেপের নির্দেশ শারদ্বতের
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা