স্টাফ রিপোর্টার, বর্ধমান: গরুর না কি জলাতঙ্ক হয়েছে। তাই বেচে দিয়েছেন গরুটি। আর এই খবর চাউড় হতেই আতঙ্ক ছড়িয়েছে ওই গরুর দুধ কিনে যাঁরা খেতেন বা বাচ্চাদের খাওয়াতেন। আতঙ্কে একদল গ্রামবাসী সটান হাজির হাসপাতালে। ভ্যাকসিন নিতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের কালনা-১ ব্লকের বাঘনাপাড়ার ঠাকুরবাড়ি এলাকায়। সোমবার কালনা মহকুমা হাসপাতালে গ্রামের প্রায় ১৫ জন হাজির হয়েছিলেন ভ্যাকিসন নিতে। তাঁদের ভ্যাকসিন দেওয়াও হয়েছে বলে জানা গিয়েছে।
[ক্লাবে বেজায় জোরে চলছে টিভি, প্রতিবাদে বেধড়ক মারধর মাধ্যমিক পরীক্ষার্থীকে]
ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা লক্ষ্মী মালিক বাড়ি বাড়ি দুধ দিতেন। তিনটি পরিবারের প্রায় ১৫ জন সেই দুধ কিনে খেতেন বা বাচ্চাদের খাওয়াতেন। পম্পা বৈরাগ্য, নির্মল বৈরাগ্যরা দুধ কিনতেন তাঁর কাছে। কয়েকদিন আগে লক্ষ্মী আচমকা দুধ দেওয়া বন্ধ করে দেন। পম্পা, নির্মলরা জানতে চাইলে লক্ষ্মী প্রথমে জানান, গরুর অসুখ করেছে। তার পর তিনি গরুটি বিক্রিও করে দেন। তখন পম্পারা লক্ষ্মীকে চেপে ধরতে সে জানায়, গরুটির জলাতঙ্ক হয়েছিল তাই বিক্রি করেছে। এরপরই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, দুধ থেকে নাকি জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়তে পারে। তারপরই তাঁরা সটান পাড়ি দেন হাসপাতালে।
এদিন কালনা হাসপাতালে এসেছিলেন পম্পা। সঙ্গে দুই ছেলে রাহুল ও প্রীতমও ছিল। পম্পা বলেন, “খুবই ভয়ের মধ্যে রয়েছি। জলাতঙ্কের কারণে গরুটি বিক্রি করে দেওয়ার পর থেকেই ঘুম ছুটেছে।” আর এক বাসিন্দা কেয়া মুখোপাধ্যায় বলেন, “শিবরাত্রির দিন ওই দুধ নিয়ে শিবের মাথায় ঢালা হয়। সেই চানজল অনেকেই খেয়েছে। আবার সিন্নিও হয়েছিল ওই দুধে। তাই সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে।” এদিন কালনা মহকুমা হাসপাতালে তাঁরা ভ্যাকসিন নিতে ছোটেন। সেখানে চিকিৎসকরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভ্যাকসিন দিয়েছেন তাঁদের। গ্রামে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার দাবি তুলেছেন গ্রামবাসীরা।
[সাধনায় সঙ্গিনী করার ছলনায় সল্টলেকে ‘বাবা’র বাড়িতে অবাধ যৌনাচার]
সর্বশেষ খবর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান