সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কল্যাণী JNM হাসপাতাল (Kalyani JNM Hospital)। হাসপাতালে ব্যাপক ভাঙচুরের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন চিকিৎসক, নার্স, অন্যান্য রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম তাপস সাহা। তাঁর বয়স ৩৬ বছর। উত্তর ২৪ পরগনার হালিশহরের বাগ মোড়ের বাসিন্দা তিনি। বারাকপুর কমিশনারেটের অন্তর্গত বীজপুর থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন তাপস। শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরেন তিনি। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভোর পাঁচটা নাগাদ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে (Kalyani JNM Hospital)। শুরু হয় চিকিৎসা। চিকিৎসা চলাকালীন চিকিৎসকরা জানান, গ্যাসের কারণে সুগার ফল করেছে। এরপর দুপুরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
তাপসের মৃত্যুর খবর জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের সদস্যরা পুরুষ মেডিসিন বিভাগের সিস্টারের ঘরে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যে বীজপুর থানার অধীনে কর্মরত বহু সিভিক ভলান্টিয়ার সেখানে হাজির হন। তারাও হাসপাতাল ভাঙচুরে অংশ নেয় বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ পর পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি। গোটা ঘটনায় প্রবল আতঙ্কে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। চিকিৎসকদের কথায়, তাঁদের কোনও নিরাপত্তাই নেই। বারবার এহেন ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ চিকিৎসকদের একাংশের। মৃতের পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের
-
ভুলত্রুটির নালিশ কোথায় জানাবে আমজনতা? ঠিক করতে হবে অভিযুক্ত হাসপাতালকেই, কড়া নির্দেশ রাজ্যের
-
বিদেশে ‘ব্রাত্য’ বাংলার আম, নেপথ্য কারণ জানলে চমকে যাবেন
-
বিধানসভা অভিযানের জের, ঝাড়খণ্ডে ৬০০ আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা, অনশনের হুমকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর