সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য স্থির ছিল৷ তিরন্দাজিতে, জীবনেও৷ পাশে এসে দাঁড়িয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তার হাতে তিনি নিজেই তুলে দিয়েছিলেন তির-ধনুক৷ এরপর আর পিছু ফিরে তাকায়নি মণিকা সোরেন৷ রাজ্যের মুখ উজ্জ্বল করে আন্তর্জাতিক মঞ্চ থেকে দেশের জন্য সোনা জিতল সে৷
পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা মণিকা স্কুলছাত্রী৷ তিরন্দাজিতে সফল হওয়াই ছিল জীবনের লক্ষ্য৷ কিন্তু সে পথে নানা প্রতিবন্ধকতা থেকেই থাকে৷ তবে এ রাজ্যের কন্যারা যাতে জীবনে সাফল্য পায়, তার জন্য উদ্যোগী স্বয়ং মুখ্যমন্ত্রী৷ কন্যাশ্রী প্রকল্প চালু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদেরও লড়াইয়ে উৎসাহিত করে চলেছেন তিনি৷ সে প্রকল্প যে স্রেফ বিজ্ঞাপন নয়, মণিকার এই সাফল্যই যেন তার প্রমাণ৷ তার সোনাজয়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ গতবছর নয়াগ্রাম ব্লকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তার হাতে আন্তর্জাতিক মানের তির-ধনুক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ হতাশ করেনি মণিকা৷ এবছর চিনে অনুষ্ঠিত এশিয়া আর্চারি কাপের সেকেন্ড স্টেজ থেকে দেশের জন্য সোনার পদক ছিনিয়ে এনেছে মণিকা৷ সোনার মেয়ের এই সাফল্যের দিনে রাজ্যের কন্যাশ্রীদের নিয়ে তাঁর গর্বের কথাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
স্মৃতিভ্রষ্টতার অসুখ ভুগছে মানুষ, প্রত্যাবর্তন সম্ভব?
-
লাহোর-করাচি থেকে অ্যাকটিভ ভারতীয় সিম! বাংলায় ধৃত তিন পাকচরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর