ধীমান রায়, কাটোয়া: অন্যদিনের মতো একঘেয়ে ছিল না দিনটা। এক অন্য সকাল অপেক্ষা করেছিল ওদের জন্য। রূপকথার মতো জীবন অবিশ্যি আশা করে না ওরা। কিন্তু প্রতিবন্ধকতার শিকল ভেঙে মন স্বপ্ন উড়ান ভরতে চায়। কে জানত, রোজনামচা পালটে যাবে এক লহমায়। একরত্তির জন্মদিন উপলক্ষ্যে আনন্দ সাগরে ডুব দেবে কাটোয়ার গোয়াই গ্রামের এই অনাথ আশ্রম। নিজের তিন বছরের ছেলের জন্মদিনে অনাথ কিশোর-কিশোরীদের মুখে হাসি ফোটালেন পাবনা কলোনির বাসিন্দা নিতাই সাহা। তিন বছরের অনিরুদ্ধ সাহার জন্মদিনে মহাআনন্দে পাত পেড়ে খেল আশ্রমের আবাসিকরা।

[বাড়িতে মূর্তিমান ঝামেলা! ছয় শিয়াল ছানার ভয়ে কাঁটা ক্রাইম ব্রাঞ্চের দুঁদে অফিসার]
রবিবার কাটোয়া শহরের পাবনা কলোনির বাসিন্দা ওই পরিবারটি গোয়াই গ্রামে এক প্রতিবন্ধীদের অনাথ আশ্রমে গিয়ে তাঁর ছেলের জন্মদিন পালন করেন। ছিলেন পরিবারের অন্য সদস্যরাও। জন্মদিনের মহাভোজে পাত পেড়ে খেল ৩৫ জন প্রতিবন্ধী-সহ ৬০ জন। পেশায় ব্যবসায়ী নিতাই সাহার একমাত্র সন্তান অনিরুদ্ধ সাহার এবার তিনবছর বয়স পূর্ন হল। নিতাইবাবুর বাবা কৃষ্ণদাস সাহাও ব্যবসা করেন। বাড়িতে রয়েছেন নিতাইবাবুর মা, বাবা ও স্ত্রী। বাবা কৃষ্ণদাসবাবু বলেন, ‘আমার ছেলে অনেকদিন ধরেই বলছিল যে অনুরুদ্ধর জন্মদিনে অনাথ-অসহায়দের নিয়ে পালন করবে। তাই বাড়িতে কোনও অনুষ্ঠান হয়নি। আমরা গোয়াই গ্রামে ওই অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ করি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়াই গ্রামে প্রেমানন্দ ডিজেবল স্কুল নামে ওই সংস্থাটি চালাতেন এলাকার এক সমাজসেবী প্রশান্ত কারফর্মা। তিনি গত ১৯ জানুয়ারি মারা যান। বর্তমানে তার স্ত্রী, ছেলে ও ছেলের এক বন্ধু দেখাশোনা করেন। স্থানীয়দের দানে এই সংস্থা চলে। অনাথ আশ্রমটি মূলত প্রতিবন্ধীদের জন্য। যাদের তিনকুলে কেউ নেই।

[পড়ুয়া নেই, হেমতাবাদ স্কুলে দশ বছর বন্ধ বাণিজ্য শাখার পঠনপাঠন]
নিতাইবাবুরা এদিন সপরিবারে সকাল থেকেই চলে যান গোয়াই গ্রামের ওই প্রতিবন্ধী স্কুলে। ছোট্ট অনিরুদ্ধ কেক কেটে নিজের হাতে খাইয়ে দেয় ওই প্রতিবন্ধীদের। টিফিনের পাশাপাশি দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, পনিরের তরকারি, মাছ, চিকেন, পায়েস, চাটনি, পাঁপড় ও মিষ্টি। স্কুলের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সঙ্গে কর্মকর্তারাও এক সঙ্গে খাওয়াদাওয়া করেন। সকলে মিলে আনন্দে কাটান। স্কুলের ওই ৩৫ ছাত্রছাত্রীদের জন্য চকোলেট উপহার দেয় অনিরুদ্ধ।
ছবি: জয়ন্ত দাস
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩