স্টাফ রিপোর্টার: এক যুবককে অপহরণ করে তাঁর পরিবারের কাছে দু’লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল দুষ্কৃতীরা। তদন্তে নেমে এক দিনের মধ্যেই অপহৃত যুবককে উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার হল এক চামড়ার কারখানার মালিক-সহ তিন অপহরণকারীও। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার।
[গুটখার পিক ফেলাকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, দেখুন ভিডিও]
ব্যাগ-কারখানার কর্মী মারফত আলি ঢালি নামে ওই যুবক আচমকাই নিখোঁজ হয়ে যান। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার দলুয়াখাকি এলাকার বাসিন্দা তিনি। বেদিয়াডাঙার একটি ব্যাগ তৈরির কারখানা থেকে অপরহণ করা হয় তাঁকে। মারফতের পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার তিনি অপহরণ হওয়ার পর বিভিন্ন নম্বর থেকে ফোন আসতে শুরু করে তাঁর ভাই সারাফাত আলির কাছে। ফোনে তাঁকে জানানো হয়, দাদা মারফতকে পেতে হলে দু’লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। না দিলে মারফতকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দেওয়া হবে বলে হুমকিও দেয় অপহরণকারীরা। মারফতের পরিবারের লোকেরা জানতে পারেন, ডলফিন লেদারের মালিক শাহিদ জামাল ও তার দুই সাগরেদ এই অপহরণের নেপথ্যে রয়েছে।
[১৯৩৩ সালে মৃত্যু, ডেথ সার্টিফিকেট ইস্যু হল ২০১৮ সালে]
এবিষয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন অপহৃত যুবকের ভাই মারফত। পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে শাহিদ জামালকে ট্যাংরা থেকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে অপহৃত যুবকের হদিশ মেলে। প্রগতি ময়দান থানার মহেশতলা রোডের একটি চামড়ার গোডাউনে রাখা হয়েছিল মারফতকে। সেখানে হানা দিয়ে মারফতকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি শাহাদাত মোল্লা ও ইসমাইল মোল্লা নামে আরও দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে তারা। ধৃতদের শনিবার আলিপুর আদালতে পেশ করা হবে।
সর্বশেষ খবর
-
‘প্লিজ, ছেড়ে যেও না’, নেইমারকে কাতর আর্তি বাবার, অবসর ভেঙে ফিরবেন ব্রাজিল মহাতারকা?
-
‘শুধু খেলতে আসিনি, দেখিয়ে দিলাম জিততে এসেছি’, বলছেন ব্রাজিল বধের নায়ক হালান্ড
-
পরিবারের জন্য অপরিহার্য পাঁচ জরুরি বিমা কভার, জেনে নিন বিস্তারিত
-
দুই রাজ্যে দুই সংসার, দ্বিতীয় স্ত্রীকে রেখে ৪০ বছর পর প্রথমার সন্তানদের কাছে ফিরলেন মোতাহার
-
স্কুলেই জীবনরক্ষার পাঠ, রাজ্য সরকারের অভিনব এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়