Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬

কোন কোন ওয়েবসাইট থেকে জানা যাবে মাধ্যমিকের ফল?

প্রতিবারই জেলা ও মহানগরের মধ্যে মেধার টক্কর চলে। এবার কে বাজিমাত করে সেটাই দেখার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১৪:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১৪:২৭

options
link
কোন কোন ওয়েবসাইট থেকে জানা যাবে মাধ্যমিকের ফল? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষায় কী ফলাফল হবে তা জানার আগের রাতে চোখে হয়তো ঘুম থাকবে না পরীক্ষার্থীদের।  উকণ্ঠার রাত কাটাবেন অভিভাবকরাও।  আর সকাল হলেই খোঁজ শুরু। সকাল ন’টাতেই প্রকাশিত হবে ফলাফল।  দশটা থেকে স্কুলে মার্কশিট বিতরণ করা হবে।  তবে বিভিন্ন ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে মাধ্যমিকের ফলাফল।

কোন কোন ওয়েবসাইটে চোখ রাখবেন?

Advertisement

Wbbse.org

Wbresults.nic.in

Results.nic.in

Wb.allresultsnic.in

Examresults.net

এই সাইটগুলি থেকেই জেনে নিতে পারেন ফলাফল।  কীভাবে ফলাফল ডাউনলোড করবেন?

WBBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যান- wbbse. org  বা WBBSE Madhyamik results 2017

২০১৭ রেজাল্ট নোটিফিকেশনে ক্লিক করুন

“Madhyamic Pariksha (SE)” অপশন সিলেক্ট করুন

যে তথ্যগুলো চাওয়া হচ্ছে সেগুলো দিন।

ফলাফল এলে ডাউনলোড করে নিন।

এসএমএস-এর মাধ্যমেও স্কোর জানা যেতে পারে।  প্রথমে WB 10 লিখে পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে।  তারপর তা পাঠিয়ে দিতে হবে  54242, 56263, 58888 এই নম্বরে।

প্রতিবারই জেলা ও মহানগরের মধ্যে মেধার টক্কর চলে।  এবার কে বাজিমাত করে সেটাই দেখার।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.