সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা ছিলই। সেই পথেই এগোচ্ছেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাস। মহেশতলা উপনির্বাচনে জয়ের পথেই তৃণমূল প্রার্থী দুলালবাবু। গণনার যা ফল পাওয়া যাচ্ছে, তাতে রাজ্য বিধানসভার আসন নিজের নামে করে পাকা ফেলতে চলেছেন মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস৷
এমনিতেই উপনির্বাচনে শাসকদল বাড়তি সুবিধা পেয়ে থাকে৷ তারপর দুলাল দাসের নিজের জনপ্রিয়তা তাঁকে জয়ের পথে সহজেই এগিয়ে দিচ্ছে৷ মহেশতলা উপনির্বাচনে বেশ পিছিয়ে বাম-কংগ্রেস জোট ও বিজেপি৷ ভোটের ব্যবধান প্রায় অনেক৷
[পুরুলিয়া বিজেপি কর্মী খুন, সিবিআই তদন্তের দাবি বিজেপির]
তৃণমূল বিধায়ক কস্তুরি দাসের মৃত্যুর পর ওই কেন্দ্রে উপ-নির্বাচনের লড়াইয়ে নামে তৃণমূল, বাম-কংগ্রেস ও বিজেপি৷ নির্বাচনে তৃণমূল টিকিটে ভোটে লড়েন সম্পর্কে মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় শ্বশুর তথা প্রয়াত তৃণমূল বিধায়ক কস্তুরির স্বামী দুলালচন্দ্র দাস৷ কংগ্রেস-সিপিএম জোটের হয়ে ভোটে লড়েন প্রভাত চৌধুরি ও বিজেপির টিকিটে লড়াইয়ে ময়দানে নেমেছেন সুজিত কুমার ঘোষ৷
তবে, দুলালের জয়ের পূর্বাভাসে বেশ খানিকটা মানসিক চাপ বাড়ল মেয়রের ঘাড়ে৷ কারণ, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নিকটাত্মীয় দুলাল দাস। সম্পর্কে মেয়রের শ্বশুরমশাই তিনি। তবে আপাতত মেয়ে ও জামাইয়ের মধ্যে চলা লড়াইয়ে কিছুটা চিড় ধরেছে সম্পর্কে বলেই মনে করা হচ্ছে। স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে শিরোনাম দখল করেছেন মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়। পালটা তোপ দাগতে ছাড়েননি মেয়রও। অন্দরের খবর, কলহের কারণ নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এই জটিলতার মধ্যে দুলাল দাসের জয়ের ইঙ্গিতে দলের মধ্যে আরও চাপে রয়েছেন শোভন৷
[৩৮ বছরের সহবাস ভোলার নয়, বাতিল ‘দিল’-এ মন কেমন করে দিলচাঁদের]
সর্বশেষ খবর
-
রথযাত্রার সাজে শ্যাম সুন্দর জুয়েলার্স, সব গয়না ও গ্রহরত্নে থাকছে আকর্ষণীয় ছাড়
-
কিউবার জন্য চাল সংগ্রহ, অথচ তাত্ত্বিকদের মনে উঁকি দেয় না পশ্চিমবঙ্গের উদ্বাস্তু মা-ভাই-বোনের মর্মন্তুদ যন্ত্রণা!
-
প্রাক্তন মন্ত্রী টিকিট না পাওয়ায় ক্ষোভ, মধ্যপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘাত বিজেপি কর্মীদের
-
বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরে আরও এক ধাপ, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটিতে কারা?
-
পেটখারাপ রাইসের! হালান্ডদের মুখোমুখি হওয়ার আগে চোট-কার্ড-অসুস্থতায় জেরবার ইংল্যান্ড