সুব্রত বিশ্বাস: অর্ধেক আকাশ জুড়ে তুমি৷ শরীর ও মনে তোমারই অবস্থান৷ নারী ব্যতীত সমাজের অবস্থান অস্তিত্বহীন৷ তাই মেয়েদের সম্ভ্রম রক্ষা থেকে নিরাপত্তা সবদিকেই কড়া নজরদারি ভারতীয় রেলের৷ নারীদের কথা ভেবেই এবার এক অভিনব উদ্যোগ নিল রেলের শিয়ালদহ ডিভিশন৷ লেডিজ স্পেশ্যাল ট্রেনের কামরাগুলিতে শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা হল প্রকৃতির সৌরভ৷ কামরার ভিতরে গাছপালা, নদীনালা ও ফুলের ছবিতে ভরিয়ে দেওয়া হচ্ছে৷
[শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ খুন, চাঞ্চল্য সুভাষগ্রামে]
রেলের ডিভিশনাল এক কর্তার কথায়, কামরার ভিতর বিসদৃশ্য পোস্টার লাগানো হয়৷ যা অত্যন্ত কদর্য ও বিপথগামী করে তোলে মহিলাদের৷ নিঃসঙ্গ মহিলারা বিপথগামী হতে পারেন এই সব বিভ্রান্তিকর পোস্টারে৷ এই ধরনের পোস্টার যাতে মহিলা কামরায় লাগানো না যায় সে কারণেই মহিলাদের কামরাগুলিকে সুন্দর ছবিতে ভরিয়ে তোলা হচ্ছে৷ ফলে ছবির উপর পোস্টার লাগাতে ভয় পাবেন সকলেই৷ শিয়ালদহের সিনিয়র ডিসিএম চিত্তরঞ্জন ঝা বলেন, প্রাথমিকভাবে দুটি মহিলা কোচে এই সৌন্দর্যায়ন করা হয়েছে৷ হালকা রং এবং প্রাকৃতিক শোভা ভাল লাগবে মহিলাদের৷ এছাড়া কিছু অপ্রয়োজনীয় পোস্টার কামরায় লাগানোর প্রবণতাও এভাবে আটকানো সম্ভব বলেই আশা রেল কর্তৃপক্ষের৷ বারাসত ইয়ার্ডে এই সৌন্দর্যায়নের কাজ চলছে৷ শিয়ালদহের ডিসিএম কৌশিক মিত্র আগেই জানিয়েছিলেন, বুধবার থেকেই এই কোচগুলি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে৷ নির্ধারিত সময়সূচির কোনও অন্যথা হয়নি৷ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার থেকেই এই কোচগুলির পথ চলা শুরু হয়৷

[নিজের হাতে বাঁশের শববাহী খাটিয়া বানিয়ে আত্মঘাতী বৃদ্ধ]
রেলের এই উদ্যোগে খুশি মহিলা যাত্রীরাও৷ শিয়ালদহ ডিভিশন মহিলাদের কথা ভেবে যে এমন উদ্যোগ নিয়েছে, তা মহিলা যাত্রীদের কাছে যথেষ্ট প্রশংসনীয়৷ দমদমের বাসিন্দা শ্রীময়ী সরকার বলেন,‘‘এটি খুবই ভাল উদ্যোগ৷ তবে তা কতদিন স্থায়ী হবে, সেটাই এখন ভাবার বিষয়৷ সুন্দরকে অসন্দুর করতে আমরা দক্ষ৷ সেক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কী?’’
[ডিজিটাল ইন্ডিয়ায় বাংলার ৪৩৭টি গ্রাম মোবাইলহীন!]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার